খেলা

সাকিবকে ভারতীয় ক্রিকেটারের খোঁচা

স্পোর্টস ডেস্ক: সেই ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি। আছেন এখন তো অবসরেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ততা কমেনি বীরেন্দ্র শেবাগের। যেখানে অন্যের সমালোচনাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তিকে।

শুক্রবার ঢাকার মাঠে প্রিমিয়ার লিগে সাকিবের কাণ্ডের ভিডিওটা চোখে পড়েছে তার। এবার বাংলাদেশের এই তারকাকেও খোঁচা দিলেন তিনি!

যদিও বিশেষ কিছুই লেখেননি টুইটে। ‘৭ ক্রিকেট’ নামের একটি অস্ট্রেলিয়ান টুইটার অ্যাকাউন্টের টুইট রিটুইট করেন শেবাগ। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিবের একটি ছবি দিয়ে জুড়ে দেন স্যাড ইমোজি! মানে স্টাম্প ভাঙার ব্যাপারটায় কষ্ট পেয়েছেন তিনি।

আর ‘৭ ক্রিকেট’ -এর টুইটে যা লেখা ছিল, তার অনুবাদ অনেকটা এমন- ‘সাকিব আল হাসান একেবারে হেরে গেছেন- একবার নয়, দুবার!’ ভুল বলা হয়নি, শুক্রবার নিজেকে ঠিক ধরে রাখতে পারেন নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। আবাহনীর বিপক্ষে ম্যাচে মিরপুরে মেজাজ হারিয়ে যে কাণ্ড করেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন।

আবাহনীর রান তাড়ার পঞ্চম ওভারে প্রথম ঘটনা ঘটে। সাকিবের টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। একই ওভারের শেষ বলে মুশফিকের প্যাডে লাগে বল। বোলার সাকিব আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করার পরই বাঁপায়ে লাথি মারেন স্টাম্পে। এখানেই শেষ নয়, আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে তর্ক শুরু।

এরপর ষষ্ঠ ওভারের পঞ্চম বলে যখন বৃষ্টি শুরু হলে মাঠকর্মীদের দিকে ইশারায় কাভার আনতে বলেন আম্পায়ার মাহফুজুর রহমান। তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন। তারপরই তিনটি স্টাম্পই তুলে আছাড় মারেন মাটিতে।

এমন ঘটনার পর অবশ্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সমালোচনা ঠিকই শুনতে হচ্ছে। ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে এমন ঘটনা যে বিরল!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা