খেলা

তুরস্ককে উড়িয়ে  রাজকীয় ফেরা ইতালির

স্পোর্ট ডেস্ক: ইতালি রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বও পার হতে পারেনি, সেই ইতালিই ফিরেছে রাজকীয় ভঙ্গিমায়। ৫ বছরের মধ্যে বড় কোন টুর্নামেন্টে খেলতে নেমে গড়ল রেকর্ড।

ইতালির সাঁড়াশি আক্রমণে তুরস্কের শক্তিশালী রক্ষণব্যূহ ভেঙে পড়ে দ্বিতীয়ার্ধে। সফরকারীদের জালে তিনবার বল পাঠিয়ে ইউরোয় শুভসূচনা করল আজ্জুরিরা।

ইউরো-২০২০ এর উদ্বোধনী ও গ্রুপ 'এ' এর প্রথম ম্যাচে শুক্রবার রোমের স্তাদিও অলিম্পিকোতে ৩-০ গোলের জয় পেয়েছে ইতালি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তুরস্কের ডিফেন্ডার মেরিহ ডেমিরাল নিজেদের জালে বল জড়ানোর পর ব্যবধান বাড়ান দুই স্ট্রাইকার সিরো ইমোবিল এবং লরেঞ্জো ইনসিনিয়ে।

করোনা মহামারিতে সবার আগে বিপর্যস্ত হওয়া ইতালি ইউরোর এবারের আসরের প্রথম ম্যাচের আয়োজক হিসেবেও দারুণ সফল। এই মহামারির মাঝেও তারা নাচ, গান আর আতশবাজিতে সমৃদ্ধ এক উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিয়েছে। জমকালো অনুষ্ঠান এবং পুরো ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক, সংখ্যায় যা প্রায় ২৫ হাজার। ম্যাচ শেষে তাদের আনন্দ হয়েছে দ্বিগুণ। কারণ আসরের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে তাদের দল।

এই ম্যাচ খেলার আগে ২০১৫ সালের পর এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা ইতালির প্রস্তুতি ছিল দারুণ। ২০১৮ বিশ্বকাপে না খেলতে পারার হতাশা ভুলে নতুন কোচ রবার্তো মানচিনির অধীনে দলটি ইউরোর বাছাইপর্বে সবগুলো ম্যাচ জিতে এসেছে। দলটি তাদের ঐতিহ্যবাহী রক্ষণাত্মক ধাঁচ ছেড়ে আক্রমণে জোর দিতেও এখন সিদ্ধহস্ত। সবমিলিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকা দলটি তাই ছিল স্পষ্ট ফেভারিট। তবে শুরুতে ইতালিকে বেশ ভুগিয়েছে অতি রক্ষণাত্মক খেলা তুরস্ক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা