খেলা

২৮ বছরের অপেক্ষা শেষ হবে?

স্পোর্টস ডেস্ক: অনেক চেষ্টা। তবুও হচ্ছে না। কবে শেষ হবে? টুর্নামেন্ট যায়, টুর্নামেন্ট আসে। আর্জেন্টিনার সমর্থকদের হৃদয় কেবল ভারি হয় না পাওয়ার বেদনায়। এবার সামনে আরও একটি কোপা আমেরিকা।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এই টুর্নামেন্টের অন্যতম সফল দল আর্জেন্টিনা। কিন্তু এই টুর্নামেন্টের শিরোপা তারা জিতেছে সর্বশেষ ২৮ বছর আগে।

১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনা, বাতিস্তোতাদের হাত ধরে এসেছিল সেই শিরোপা। ওই টুর্নামেন্টের পর চারবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা জেতা হয়নি তাদের। যার তিনটিতেই ছিলেন লিওনেল মেসি। কিন্তু কাটেনি আলবিসেলেস্তেদের শিরোপা খরা।

এবার কি মেসির হাত ধরে কাটবে ২৮ বছরের অপেক্ষা? এবারের টুর্নামেন্ট নিয়ে গত সপ্তাহে মেসি বলেছিলেন, ‘টুর্নামেন্টই যাই হোক না কেন, আমরা সবসময় জাতীয় দলের হয়ে জিততে চাই। সত্যি বলতে, তরুণরা খুব উৎসাহী এবং বয়স্করা সম্ভবত আরও বেশি।’

কোপা নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘দিন শেষে, কার প্রাপ্য ছিল সেটা বিবেচনা করা হয় না, জয়ীদেরই শুধু স্বীকৃতি দেওয়া হয়।

আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোর একটি এবং আমরা শেষ অবধি লড়াই করব।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা