খেলা

শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

সান নিউজ ডেস্ক: কোপা আমেরিকা হবে কিনা, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ঘোষণা করে দিয়েছে তাদের দল। নিয়মিত সব মুখ নিয়ে শক্তিশালী একটি দলই দাঁড় করিয়েছেন কোচ তিতে।

আসছে কোপা আমেরিকা ব্রাজিলে হওয়ার কথা ছিল না। আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু কলম্বিয়ায় রাজনৈতিক দাঙ্গা আর আর্জেন্টিনায় করোনাভাইরাসের দোহাই দিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল কোপা আমেরিকায় সরিয়ে নেয় দেশ দু’টো থেকে। কিন্তু যেখানে নেওয়া হয়েছে, সেই ব্রাজিলেও করোনাভাইরাস পরিস্থিতি রয়েছে বেশ ধোঁয়াশায়।

হঠাত করে আয়োজক ঘোষণা করে দেওয়ায় ব্রাজিল দল অসন্তোষ ও জানিয়েছিল। তবে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এ অসন্তোষ জাতীয় দলের দায়িত্ব পালন থেকে রুখবে না তাদের। এরপরই দল ঘোষণা করেছেন কোচ তিতে।

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ দুই ম্যাচের দল থেকে ২৪ সদস্যের এই স্কোয়াডে এসেছে একটি পরিবর্তন। লুকাস ভেরিসিমো জায়গা হারিয়েছেন, দলে এসেছেন ফেলিপে।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোররাত তিনটায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে গারিঞ্চা স্টেডিয়ামে নিজেদের কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করবে স্বাগতিক ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য সঙ্গীরা হচ্ছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

কোপা আমেরিকার ব্রাজিল দলে যারা আছেন,

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্তাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিয়োস (পিএসজি)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা ‘গাবিগোল’ (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (এভারটন)।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা