খেলা

হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কাকে প্রথম দুই ম্যাচে হারিয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে আগেই। তাই সফরকারী প্রতিপক্ষকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ এসেছিল টাইগারদের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না তামিম ইকবালরা। ঐতিহাসিক প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

শুরু থেকেই ব্যাটিং দাপট দেখান ক্যাপ্টেন কুশল পেরেরা। পেয়ে যান জাদুকরী তিন অঙ্কের দেখা। দুরন্ত ব্যাটিংয়ে ফিফটি হাঁকান ধনাঞ্জয়া ডি সিলভা। পরে বল হাতে পেস তোপ দাগান দুষ্মন্ত চামিরা। মাত্র ১৬ রান খরচায় ঝড় তুলে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে মড়ক লাগিয়ে দেন। সঙ্গে ম্যাচসেরা চামিরা গড়েন ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব।

তাই তো পেরেরা-ধনাঞ্জয়া-চামিরার ব্যাট বলের নৈপুণ্যে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা। অতিথি ক্রিকেটারদের কাছে টাইগাররা ধরাশায়ী হলো ৯৭ রানে। তবে হেরেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। কেননা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে থাকা টাইগারদের কাছ থেকে দশটি পয়েন্ট ছিনিয়ে নিল লঙ্কানরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ২৮ রানের ব্যবধানে দুই ওপেনার তামিম ইকবাল (১৭) ও মোহাম্মদ নাঈম শেখের (১) সঙ্গে তিনে নামা সাকিব আল হাসানের (৪) উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। আগে থেকেই টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ভুগিয়ে যাচ্ছিল স্বাগতিকদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও সেই দুঃস্বপ্নটা বিদায় করতে পারল না তারা।

ফের ব্যর্থ হলো দেশের ব্যাটিং লাইন-আপের ওপরের দিকের ব্যাটসম্যানরা। লোয়ার-অর্ডারেও সেই একই অবস্থা। ভরসা হয়ে ব্যাটিং বিপর্যয়ের লজ্জা থেকে বাঁচিয়েছে সেই মিডল অর্ডার। কিন্তু তারপরও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দেশের ছেলেরা। তাই আর শেষ রক্ষা হয়নি। ৪২.৩ ওভারে বাংলাদেশের ইনিংস গুটি যায় ১৮৯ রানে।

গত দুই ম্যাচে যে মুশফিকুর রহিম (৮৫ ও ১২৫) ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ব্যাটিংয়ের নির্ভরতার সেই প্রতীক এ ম্যাচে করলেন মাত্র ২৮ রান। তবে সিরিজ সেরার পুরস্কার ঠিকই উঠেছে তার হাতে। মুশফিকের বিদায়ের পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু পারেননি। দুজনে ফিফটি করেই বিদায় নেন মাঠ থেকে। মোসাদ্দেক ৫১ রান নিয়ে ফেরেন। আর ৫৩ রানের দাপুটে এক ইনিংস খেলে সবার শেষে আউট হন মাহমুদউল্লাহ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা