খেলা

বাংলাদেশ সফরে 'দ্বিতীয় সারির' দল পাঠাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সব ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল পাঠাবে না ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস।

স্থানীয় সংবাদমাধ্যমকে জাইলস বলেন, 'আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। ভারতের বিপক্ষে আমাদের শেষ টেস্টটি সেপ্টেম্বরে। এরপর আমাদের বাংলাদেশ সফর আছে। এরপর পাকিস্তান সফর করে আমরা বিশ্বকাপ খেলতে নামব।

বিশ্বকাপ শেষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতি শুরু করতে হবে। এত ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন আছে। তাই পরবর্তী কোনো সফরে পূর্ণ শক্তির দল পাঠানো কঠিন হয়ে যাবে।'

খেলোয়াড়দের বিশ্রাম দিলেও অন্য কোথাও খেলার সুযোগ থাকছেন না বলে নিশ্চিত করেছেন জাইলস। এতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে বাটলার-স্টোকসদের।

ভারত যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে দেন-দরবার চালিয়েছে। এছাড়া আইপিএল খেলা কয়েকজন ক্রিকেটারও ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরেও খুব একটা লাভ হয়েছে বলে মনে হচ্ছে না। ইসিবি তাদের সিদ্ধান্তে অটল।

জাইলস বলেন, 'ব্যস্ত সূচির কারণে ছেলেদের বিশ্রাম দিতেই হবে। বাংলাদেশ বা পাকিস্তান সিরিজে ছেলেদের বিশ্রাম দেয়া হলেও তারা অন্য কোথাও ক্রিকেট খেলতে পারবে না। বিশ্রামেই থাকতে হবে ক্রিকেটারদের। আইপিএলে খেলার সুযোগও থাকবে না।

আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে আমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপ এবং অ্যাশেজে আমাদের অবশ্যই ভালো করতে হবে।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা