খেলা

৫৪১ রানে টাইগারদের ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা টেস্টে তৃতীয় দিনের শুরুতে ক্যান্ডির পাল্লেকেলের উইকেটে প্রথম ইনিংসে ভারতের করা সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছুঁয়েছিল বাংলাদেশ। এরপর ধীরে ধীরে পাঁচশো পেরিয়ে সংখ্যাটা বড় করতে থাকেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে গিয়ে মাত্র ১১ রানে তিন ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। ৭ উইকেট হারিয়ে যখন ৫৪১ রান, তখনই ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক।

বুধবার থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। সাইফ হাসানকে হারিয়ে দিনের শুরু হলেও শেষ হয়েছে দুর্দান্ত। ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তামিম ইকবাল। এছাড়াও সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত ও হাফ সেঞ্চুরি করে দলের ভার ধরে রেখেছিলেন অধিনায়ক মুমিনুল হক।

দ্বিতীয় দিনের প্রথম সেশন দারুণভাবে কাটিয়েছেন আগের দিনের অপরাজিত এই যুগল। এরই মধ্যে টাইগার অধিনায়ক ক্যারিয়ারের ১১তম ও দেশের বাইরে প্রথম সেঞ্চুরির দেখা পান। দ্বিতীয় সেশনে এসে ১৬৩ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর কিছু সময় উইকেটে থিতু হলেও সেশনের শেষের দিকে এসে ১২৭ রান করে ফেরেন মুমিনুল।

দিনের শেষ সেশনে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দু’জনের ব্যাটে দারুণভাবে এগোচ্ছিল বাংলাদেশ। এই জুটি’র অর্ধশতকের পর বৃষ্টি ও আলোক স্বল্পতায় দ্বিতীয় দিনের শেষ সেশন অসম্পন্ন থেকে যায়। ফলে তৃতীয় দিনের প্রথম সেশনেও ব্যাট করতে আসে টাইগাররা। দিনের শুরুতে মুশফিক-লিটনের অর্ধশতকে পাঁচশো ছাড়ায় বাংলাদেশ। এই মাঠে এটিই প্রথম ইনিংসের সর্বোচ্চ রান।

দলীয় ৫১১ রানের মাথায় বিশ্ব ফার্নোন্দোর তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন। খানিক পরেই নতুন ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান সুরাঙ্গা লাকমল। মাত্র ৯ রানের ব্যবধানে তাইজুল ইসলামকেও হারায় বাংলাদেশ। এই বাঁ হাতি স্পিনারকের শিকার করে চতুর্থ উইকেট তুলে নেন ফার্নান্দো। শেষ পর্যন্ত ১৭৩ ওভারে সাত উইকেট হারিয়ে ৫৪১ রানে প্রথম সেশনের শেষের দিকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৬৮ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের 

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ প...

রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা