খেলা

আরও একটি রঙিন দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই খানিক পর পর দেখা মিলবে ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিও। পাল্লেকেলে স্টেডিয়ামের চারপাশের সবুজ পরিবেশে মুগ্ধ হতে হবে যে কাউকে। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং পাল্লেকেলের পরিবেশের মতো দর্শকদের চোখে মুগ্ধতার রেশ ছড়িয়েছে। সঙ্গে ক্যান্ডির পাহাড়ের মতো বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহটাকে উচ্চতা দিয়েছে তাদের ব্যাটিং।

আগের দিন দারুণ ব্যাট করা শান্ত দ্বিতীয় দিনও থাকলেন সাবলীল, ছন্দে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দেন দেড়শতে, সেখানেও থামেননি তিনি। ছুটছিলেন ডাবল সেঞ্চুরির পথে, শেষ অবধি অবশ্য সেটা পাননি। ‍চমৎকার ইনিংসের সমাপ্তি হয়েছে বোকা বনে যাওয়া শটে।

১৭ চার আর ১ ছক্কায় ৩৭৮ বলে তার ১৬৩ রানের ইনিংসটি শেষ হয় লাহিরু কুমারার বলে তার হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে। শান্তর এই আউটে ডাবল সেঞ্চুরি না করতে পারার কিঞ্চিৎ আক্ষেপ যেমন আছে, থাকতে পারে আরও একটি আফসোসও।

সেটাতে অবশ্য মুমিনুলও ভাগিদার। দুজন মিলে যদি আর ৫ বল খেলতে পারতেন, তাহলেই মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের বলের দিক থেকে সর্বোচ্চ ৫১৮ বল খেলার রেকর্ডটি ভাঙতে পারতেন।

শান্ত সেঞ্চুরি পেয়েছিলেন প্রথম দিনেই, দ্বিতীয় দিনটা তাই বেশি স্পেশাল মুমিনুল হকের জন্য। প্রায় আট বছরের ক্যারিয়ার তার, সেঞ্চুরিও তো কম করেননি, দশটি শতক টেস্টে। কিন্তু একটাও যে দেশের বাইরে করতে পারেননি। এই আক্ষেপ নিয়ে শেষবারের মতো শ্রীলঙ্কাতেই গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

এখন আর বিদেশের মাটিতে সফরের সময় তো কেউ বলতে পারবেন না- দেশে যত যাই করুণ না কেন, মুমিনুলের তো দেশের বাইরে কোনো টেস্ট সেঞ্চুরি নেই। আগের দশ সেঞ্চুরির চেয়ে ‍মুমিনুলের এই সেঞ্চুরিটা তাই নিশ্চয়ই খানিকটা আলাদা। তবে এটাও আর বড় করা হয়নি।

মুমিনুলের ধৈর্যের প্রতিরূপ হয়ে থাকা এই ইনিংস থেমেছে লাহিরু থিরিমান্নের হাতে, ধনঞ্জয়া ডি সিলভার হাতে। ১১ চারে ৩০৪ বলে ১২৭ রানে থামে তার ইনিংস। এরপর অবশ্য আর কোনো সাফল্য পাননি স্বাগতিক বোলাররা। আগের দিনের মতো এদিনও লঙ্কান বোলার ও ফিল্ডারদের বেশ খাটতেই হয়েছে।

সেটা অবশ্য কিছুটা কম হয়েছে কিছুটা আলোক স্বল্পতা ও বৃষ্টির কল্যাণে। দিনের খেলা প্রায় দেড় ঘণ্টা বাকি থাকতেই খেলা বন্ধ হয়ে গেছে আলোক স্বল্পতায়। তার আগে বাংলাদেশ অবশ্য করেছে ৪ উইকেটে ৪৭৪ রান। ১০৭ বলে ৪৩ রান করে মুশফিক ও ৩৯ বলে ২৫ রান করে অপরাজিত আছেন লিটন দাস। কাল তাদের সামনে লড়াই, সংগ্রহটাকে সত্যিই ক্যান্ডির পাহাড় সমান উচ্চতা দেওয়ার!

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস : ১৫৫ ওভারে ৪৭৪/৪ (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৪৩*, লিটন ২৫* ; বিশ্ব ৭৫/২, কুমারা ৮৮/১)
(দ্বিতীয় দিন শেষে)

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

হরমুজ প্রণালীতে ট্যাংকার হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ওমানের জলসীমার কাছে হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরা...

সায়েন্সল্যাব অবরোধে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্...

মোবাইল কোর্টে কৃষককে সাজা দেয়া কুষ্টিয়ার সেই ইউএনও রংপুরে বদলি

কুষ্টিয়ার মিরপুরে কৃষককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা