খেলা

আলোর স্বল্পতার কারণে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ অসাধারণ দুটি দিন উপহার দিয়েছে। নাজমুল হোসেন শান্তর বিশাল এক সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় দিনের তৃতীয় সেশন শুরুর খানিক পরই বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪৭৪ রানে।

এমন পরিস্থিতিতে যখন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর লিটন কুমার দাস বাংলাদেশের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই খেলা বন্ধ হয়ে যায়। কারণ, আলোর স্বল্পতা। ব্যাড লাইটের কারণে স্থানীয় সময় বিকাল ৪টায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর ১৫ মিনিট পার হওয়ার পরও বোঝা যাচ্ছিল না খেলা শুরু হবে কী হবে না।

মৌসুমী বায়ুর কারণে পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। যে কারণে গ্রাউন্ড স্টাফদের দেখা গেছে ত্রিপল দিয়ে উইকেটকে ঢেকে দিতে। যদিও বৃষ্টি আসেনি। কিন্তু চারদিক অন্ধকার হয়ে আসায় আলোর স্বল্পতা দেখা দেয়। এ কারণেই মূলতঃ দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে অবস্থান নেয়।

যে সময় খেলা বন্ধ হলো, তখনও দিনের খেলা অন্তত ২৫ ওভার বাকি। বাংলাদেশের রান এ সময় ১৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে মুশফিকুর রহীম এবং ২৫ রান নিয়ে ব্যাট করছিলেন লিটন দাস।

এর আগে টেস্টের প্রথম দিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় দিন এসে তিনি আউট হন ১৬৩ রান করে। ক্যারিয়ারের ৮ম বছরে এসে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক মুমিনুল হক আজ আউট হন ১২৭ রানে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল। সাইফ হাসান আউট হয়েছিলেন শূন্য রানে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা