খেলা

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিনটি টাইগারদের

স্পোর্টস ডেস্ক : শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারেই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। আর তার শতক ও তামিম-মুমিনুলদের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিল বাংলাদেশ।

দিন শেষে ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০২ রান করেছে বাংলাদেশ। নাজমুল ১২৬ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ৬৪ রানের হার না মানা ইনিংস খেলে মাঠ ছেড়েছেন অধিনায়ক মুমিনুল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে বুধবার (২১ এপ্রিল) পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

কিন্তু দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ (০)। যদিও শুরুতে নট আউটের ইশারা করেন ফিল্ড আম্পায়ার। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর রিভিও নেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর তাতে সিদ্ধান্ত আউট আসে।

শুরুর ধাক্কা সামাল দেন তামিম ও শান্ত। তামিম তো রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। ৫৩ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ২৯তম ফিফটিও। এর মধ্যে ৪০ রানই আসে বাউন্ডারি থেকে। এক সময় তো বলের চেয়ে রানই ছিল বেশি। ফিফটির কাছাকাছি গিয়ে নিজেকে কিছুটা সামলে নেন এই বাঁহাতি ওপেনার।

তামিম ফিফটির দেখা পাওয়ার পর রানের গতি কিছুটা কমে আসে। দ্বিতীয় সেশনে লঙ্কান বোলাররাও গুড লেন্থ খুঁজে পান। এরমধ্যেও ১২০ বলে ৭ চারে ফিফটি তুলে নেন শান্ত। এটি তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ফিফটি। অন্যপ্রান্তে তামিম ছুটছিলেন সেঞ্চুরির দিকে। দুজনে ১৪৪ রানের দারুণ জুটিও গড়েন।

কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে থাকা থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থামেন তামিম। ১০১ বল খেলে এই ইনিংসটি সাজানোর পথে ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁহাতি।

তার বিদায়ের পর ক্রিজে আসা মুমিনুল ধীরেসুস্থে ব্যাটিং করে শান্তকে দারুণ সঙ্গ দেন। এই জুটিতে ৩১১ বলে আসে ১৫০ রান।

এরইমধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়ে যান শান্ত। ২৩৫ বলে ১২ চার ও এক ছক্কায় পাওয়া এই সেঞ্চুরি নাজমুলের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৮৮ বলে ১৪টি চার ও এক ছক্কায ১২৬ রানে অপরাজিত থাকেন।

১১৭ বলে হাফসেঞ্চুরি করা মুমিনুলও দারুণ ধর্য্যের পরিচয় দেন। তিনি ১৫০ বল মোকাবিলা করে ৬টি চারের সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলারদের মধ্যে একমাত্র সফল ছিলেন বিশ্ব ফার্নান্দো। তিনি ২টি উইকেটই তুলে নেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের 

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ...

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক...

মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে যাচ্ছেন শিক্ষার্থীরা 

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থ...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা