খেলা

ফুটবল মাঠে ফিরছে ৩০ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক : স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গনে সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে ৩০ এপ্রিল থেকে।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। মুঠোফোনে তিনি বলেন, ‘আজ দুপুরে পেশাদার লিগ কমিটির বৈঠকে এই ৩০ এপ্রিল থেকে খেলা চালানোর সিদ্ধান্ত হয়।'

দেশব্যাপী লকডাউনের ঘোষণা আসার পরই সব ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেয় বাফুফে। সপ্তাহব্যাপী লকডাউন শেষে দ্রুতই মাঠে ফেরার কথা ছিল ফুটবলারদের। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত।

লকডাউন শেষ হবার একদিন পরই মাঠে খেলা ফেরাতে চায় বাফুফে। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরগুলোতে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সূচিতে বারবার আসছে পরিবর্তন। এজন্য দ্রুত খেলা শেষ করতে চায় আয়োজকরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা