খেলা

বরখাস্ত টটেনহ্যাম কোচ মরিনিও

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে যখন পুরো বিশ্বে আলোচনা। তখনই বরখাস্ত করা হয়েছে ইংলিশ ক্লাব টটেনহ্যামের কোচ হোসে মরিনিওকে। এর আগে যে শীর্ষ ১২ ক্লাব সুপার লিগ আয়োজনে সম্মতি দেয়, তাদের মধ্যে অন্যতম ছিল টটেনহ্যাম।

যদিও মরিনিওকে বরখাস্ত করার সঙ্গে নতুন এই টুর্নামেন্টের কোনো যোগসূত্র নেই। ঘরোয়া লিগে টানা ব্যর্থতার কারণেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে টটেনহ্যাম। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ খেলে ১৪ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে টটেনহ্যাম।

২০১৯ সালে আর্জেন্টাইন কোচ মাওরোসিও পচেত্তিনোকে সরিয়ে ৫৮ বছর বয়সী মরিনিওকে হেড কোচের দায়িত্ব দেয় টটেনহ্যাম।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবো কাপের ফাইনালে নামার এক সপ্তাহ আগেই তাকেও বরখাস্ত করল ক্লাবটি।

তার অধীনে ৮৬ ম্যাচ খেলে ৪৪টিতে জয় পেয়েছে টটেনহ্যাম। মরিনিওয়ের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল টটেনহ্যামের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা