খেলা

টি-টোয়েন্টিতেও পরাজয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শেষ করে আজ রোববার দেশে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে তামিমের সফর সঙ্গী হয়ছেন পেসার হাসান মাহমুদ। দুজনের কেউই টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। দুই সতীর্থর দেশে ফেরার ব্যাপারটি কি মনে ক্ষত তৈরি করলো বাকিদের? তা নাহলে এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ কি, টি-টোয়েন্টি ম্যাচেও ৬৬ রানের বিশাল ব্যবধানে হারের ব্যাখ্যা আছে কি দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের কাছে?

কোয়ারেন্টাইন ইস্যুতে শুরু থেকে খুব বেশি খুশি ছিলেন না টাইগার ক্রিকেটাররা। পরিবার ছাড়া এভাবে ১৪ দিনের ঘরবন্দি জীবন শেষ করে কাটিয়েছেন তারা? নিউজিল্যান্ডের কড়া কোভিড নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে কিছুটা হাঁপিয়ে উঠেছিল সফরকারীরা। তবে খারাপ পারফরম্যান্সের জন্য সেটিকে দায়ী করতে নারাজ তারা।

তামিম ওয়ানডে সিরিজ শেষ করে দেশের বিমান ধরেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে, তবে জানা গেছে আসন্ন শ্রীলঙ্কা সফরেও কোয়ারেন্টাইনে থাকবে হবে বাংলাদেশ দলের, এজন্য মাঝে কিছুদিন বিশ্রাম পেতে আগেভাগে নিউজিল্যান্ড ছেড়েছেন তিনি। তামিমের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মুশফিকুর রহিম। চোটের কারণে একাদশের বাইরে তিনি। কিন্তু এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য সেটিকে কোনোভাবেই অজুহাত হিসেবে দাঁড় করানো যায় না।

আইপিএলের কারণে নিউজিল্যান্ড মূল দলের ৬ ক্রিকেটার নেই টি-টোয়েন্টি সিরিজে। সে হিসেবে জয় খরা কাটানোর খুব ভালো সুযোগ ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে। সে সুযোগ কাজে লাগানো তো দূরের কথা, উল্টো অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ দলের। আগে ব্যাট করে ২১১ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় কিউইরা। যা টপকাতে নেমে ১৪৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে ৬৬ রানের জয়ে দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম সাউদির দল।

নিউজিল্যান্ড: ২১০/৩, ২০ ওভার (কনওয়ে ৯২, ইয়ং ৫৩, ফিলিপ্স ২৪; নাসুম ২/৩০, মেহেদী ১/৩৭)
বাংলাদেশ: ১৪৪/৮, ২০ ওভার (আফিফ ৪৫, সাইফউদ্দিন ৩৪*, নাইম ২৭; সোধি ৪/২৮, ফার্গুসন ২/২৫)

ফল: নিউজিল্যান্ড ৬৬ রানের জয়ী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা