খেলা

আইপিএল খেলতে সাকিব এখন ভারতে

ক্রীড়া প্রতিবেদক : আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ তার এই আইপিএল যাত্রা নিয়ে বহু কাণ্ড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

কিছুদিন আগে সাকিব মুখ খুলে বোর্ড পরিচালকদের ধুয়ে দিয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গন যখন অগ্নিগর্ভ, সেই সময়েই শনিবার (২৭ মার্চ) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। তখন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্মকর্তা মিডিয়ার কাছে বারবার বলেছিলেন, সাকিব টেস্ট খেলতে চায় না। এরপর কয়েকদিন আগে এক অনলাইন সংবাদমাধ্যমের লাইভে এসে সাকিব বলেন, তিনি তার চিঠিতে কোথাও এমন কথা লিখেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তার আইপিএল খেলাটা জরুরি। এরপর বোর্ডের অনিয়ম নিয়ে মাশরাফিও মুখ খোলেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন সাকিব। গতকাল তিনি বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাত করেন। তবে দেশে থাকা অবস্থায় তার অভিযোগ বিষয়ে একটি টু শব্দও করেননি। মিরপুরে অনুশীলন করলেও মিডিয়ার কারো সঙ্গে কথা বলেননি।

আজ তার কলকাতা যাওয়ার খবরও কেউ জানত না। শনিবার সকালে বিসিবির লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খানকে তিনি হঠাৎ ফোন করে বলেন, 'এয়ারপোর্টে আসেন, আমি চলে যাচ্ছি। '

আগামী ১১ এপ্রিল আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ টাকা। এই দলে তিনি টানা ৭ বছর খেলেছিলেন। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব এক মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা