মেসি-দেম্বেলের গোলে বার্সার জয়
খেলা

মেসি-দেম্বেলের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে ও লিওনেল মেসি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। এরই ধারাবাহিকতায় খেলার ২৯তম মিনিটে লিড নেয় দলটি। মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে।

দ্বিতীয়ার্ধে ৮৫তম মিনিটে অবশেষে সাফল্যের দেখা পান মেসি। দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। ঠিক মতো ফেরাতে পারেননি বোনো। ফিরতি বল ধরে তাকেও পেরিয়ে ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ১৯টি।

এ জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে উঠল বার্সা। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫২। ২৩ ম্যাচে ১৭ জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। লিগে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পাওয়া সেভিয়া ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা