খেলা

মেসির জাদুতে  জয় বার্সার

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে ভর করে এলচেকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। গত ম্যাচে দুর্বল কাদিজের সঙ্গে ড্র করা কাতালান জায়ান্টদের কাছে এই জয় বেশ স্বস্তির।

কারণ এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকার রাস্তা খুঁজে পেল রোনাল্ড কোম্যানের দল।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ক্যাম্প ন্যুয়ে ৩-০ গোলে জিতেছে বার্সা। মেসির জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন জর্দি আলবা। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে দলটি।

শুরু থেকেই এলচেকে চেপে ধরে ধরলেও গোলের দেখা পায়নি বার্সা। যদিও মাত্র তৃতীয় মিনিটেই মেসির পাস ধরে বক্সের ভেতর থেকে দূরের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন ত্রিনকাও। কিন্তু দারুণ দক্ষতায় এলচেকে রক্ষা করেন গোলরক্ষক বাদিয়া। ২১তম মিনিটে এই ত্রিনকাওয়ের ৬ গজ বক্সের ভেতর থেকে নেওয়া শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুর তৃতীয় মিনিটেই গোল করেন মেসি। এলচের ডিফেন্সে কারিকুরি করে ব্র্যাথওয়েটের সঙ্গে ওয়ান-টু পাসের পর জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৬৮তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এবার ফ্র্যাংকি ডি ইয়ং মিডফিল্ড থেকে দৌড়ে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে মেসির দিকে বল ঠেলে দেন ডাচ মিডফিল্ডার। ছয় দূর থেকে সহজ শটে বল জালে জড়ান মেসি।

চাপে পড়ে যাওয়া এলচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আলবা। ৭৩তম মিনিটে মেসির নিখুঁত ক্রস গোলমুখে থাকা ব্র্যাথওয়েটের কাছে পৌঁছালেও বল আলতো টোকায় জালে জড়ান কাছে থাকা আলবা। শেষদিকে আঁতোয়া গ্রিজম্যানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। আর শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। সর্বশেষ কয়েক ম্যাচে পথ হারানো দিয়েগো সিমিওনের দল এক ম্যাচ কম খেলেছে। তবে শেষ ৫ ম্যাচে ২ ড্র আর ১ হারের মুখ দেখা অ্যাতলেতিকোর পা হড়কানোর কারণেই এখনও শিরোপা স্বপ্ন দেখছে বার্সা ও রিয়াল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা