খেলা

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসি

ইংলিশ এফএ কাপের চতু্র্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল-চেলসি। গতকাল স্ট্যামফোর্ড ব্র্রিজে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারায় চেলসি। অন্যম্যাচে এভারটনকে ১-০ গোলে হারায় লিভারপুল।

ঘরের মাঠে চেলসিকে জেতান দুই ইংলিশ তারকা কলাম হাডসন-ওডই আর রস বার্কলি। ষষ্ঠ মিনিটে স্প্যানিয়ার্ড পেদ্রোর অ্যাসিস্টে চেলসিকে এগিয়ে নেন হাডসন-ওডই। ২৩তম মিনিটে পেনাল্টি পায় নটিংহ্যাম ফরেস্ট। তবে ভিএআর বাতিল করে দেয় পেনাল্টি। ৩৩তম মিনিটে মিডফিল্ডার বার্কলি লিড বাড়ান চেলসির। ৬৮তম মিনিটে গোল করেও ব্যবধান কমাতে পারেনি নটিংহ্যাম। অফসাইডের কারণে সে গোলও বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় লিভারপুল। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে গোলের তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করে এভারটন। ৭১তম মিনিটে ডিভক অরিগির অ্যাসিস্টে দারুণ এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন কারটিস জোনস। ১৮ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এফএ কাপের অভিষেকেই দেখা পেলেন গোলের । তার গোলটাই মার্সিসাইড ডার্বিতে গড়ে দিলো ব্যবধান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা