খেলা

কাল বিপিএল জমাতে আসছেন গেইল

বঙ্গবন্ধু বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে সোমবার ঢাকায় আসছেন ক্যারিবীয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল।

মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই ম্যাচেই দেখা যেতে পারে হাফ ডেভিলকে। এদিকে জাতীয় দলের ডাকে দেশে ফিরে যাবেন লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস । মঙ্গলবার বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলে বুধবার দেশের বিমান ধরবেন তারা।

রোববার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার আহমেদ রাকিব বলেন, ৬ তারিখেই গেইলের আসার কথা ছিল।সে মোতাবেক কাল ঢাকা আসবেন গেইল।

পরবর্তী ম্যাচে গেইলকে মাঠে দেখা যাবে কিনা প্রশ্নের উত্তরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার বলেন, এটা আসলে বলা যাবে না। কারণ এটা সম্পূর্ণ দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। তারাই ঠিক করেন একাদশ।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে গেইলকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা শেষে সংবাদমাধ্যমকে গেইল জানান, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে! সেই অনিশ্চিয়তা কাটিয়ে ক্রিস গেইল নিজেই নিশ্চিত করেছিলেন তিনি বাংলাদেশে আসছেন।

এক ভিডিও বার্তায় ক্রিস গেইল বলেন, হ্যালো বাংলাদেশ। ক্রিস গেইল, দ্য ইউনিভার্স হাজির হলাম। আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসছি। খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। বাংলাদেশ, ভালোবাসা ও সম্মান রইল।

বিপিএলের প্রায় প্রতিটি আসরেই নিয়মিত অংশগ্রহণ করে আসছেন ক্রিস গেইল। ৩৮ ম্যাচে গেইল করেছেন ১,৩৩৮ রান। সেঞ্চুরি আছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা।

এবারও তার কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো দর্শকরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা