খেলা

ফেডারেশন কাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের প্রথমবার শিরোপা জয়ে বড় অবদান ডানিয়েল কলিন্দ্রেসের জোড়া গোল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। ১৪তম মিনিটে সহজ গোলের সুযোগ পায় রহমতগঞ্জ। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ডি বক্সের ভেতর থেকে গোল করতে ব্যর্থ হন সোহেল মিয়া। তার নেয়া শট ফিরিয়ে দেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধের শেষভাগে এগিয়ে যায় বসুন্ধরা। বিরতির পর ৬৪তম মিনিটে শাহেদুল আলমের কর্নার থেকে হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের গাম্বিয়ান অধিনায়ক মামাদু বাহ। তবে খেলার ৭৬তম মিনিটে সাফল্যের দেখা পায় বসুন্ধরা। তবে গোলটি হয় রহমতগঞ্জের গোলরক্ষকের ভুলের কারণে। ডিফেন্ডার কামারার দেয়া ব্যাক পাস রহমতগঞ্জের গোলরক্ষক লিটনের কাছ থেকে কেড়ে নিয়ে বল জালে পাঠান কলিন্দ্রেস। ২-১ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। গতবার ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্সআপ হওয়ার দূঃখে এবার প্রলেপ দিল অস্কার ব্রুজেনের শিষ্যরা। এর আগে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র একাধিকবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা