খেলা

সিলেট পর্ব শেষে সবার উপরে রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের পর্দা নামলো মাত্র। এরইমধ্যে গ্রুপপর্বের মোট ৩৪টি ম্যাচ হয়েছে। পয়েন্ট টেবিলের সঙ্গে সঙ্গে জমে উঠেছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাও।

ব্যাট হাতে আলো ছড়ানোদের দলে আছেন দেশি ক্রিকেটারা। সেরা দশের প্রথম দুইজন অবশ্য বিদেশি। সবার উপরে থাকা ডেভিড মালানের সংগ্রহ ৩৭৭ রান। ছন্দ হারানো খুলনার রাইলি রুশো ৩৪০ রান নিয়ে আছেন তালিকার দ্বিতীয় স্থানে।

এরপরই আছেন তরুণ টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম, তার সংগ্রহ ৩৩৮। ৩৩১ রান নিয়ে চারে আছেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিথুন। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত খেলতে থাকা ইমরুল কায়েস।

দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম যথাক্রমে আছেন ষষ্ঠ ও সপ্তম স্থানে। সেরা দশে জায়গা পাওয়া বাকি তিন ব্যাটসম্যান হলেন আফিফ হোসেন, লিটন দাস ও শোয়েব মালিক।

এদিকে সিলেট পর্ব শেষে জমে উঠেছে বিপিএল। যেখানে প্লে অফের টিকেট নিশ্চিত করার দৌড়ে, পয়েন্ট টেবিল দখলের লড়াইয়ে নেমেছে দলগুলো।

১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী রয়্যালস।

সমান ম্যাচে একই পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুই দলেরই প্লে অফ নিশ্চিত হয়েছে।

৯ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ঢাকা প্লাটুন। মুশফিকের খুলনার ঝুলিতে আছে ১০ পয়েন্ট। প্লে অফের দৌড়ে আছে কুমিল্লা ওয়ারিয়র্সও। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮।

নানা সমীকরণে সম্ভাবনা এখনো টিকে আছে রংপুর রেঞ্জার্সের। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮। তবে সব সম্ভাবনা শেষ সিলেট থান্ডারের।

আসরে এখন পর্যন্ত একটি মাত্র জয়ে তলানিতে থেকে এবারের বিপিএল শেষ করলো হার্শেল গিবসের শিষ্যরা। ফলে সবার আগে আসর থেকে ছিটকে পড়ল সিলেট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা