খেলা

বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডও

ক্রীড়া ডেস্ক : ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। সঙ্গে জানিয়েছে, ইংল্যান্ড-নিউজিল্যান্ডকেও স্বাগত জানাবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে টি-২০ সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। অক্টোবরে সিরিজটি আয়োজন করা হবে। এছাড়া বিশ্বকাপের আগে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডও বাংলাদেশ সফরে আসবে। তবে তাদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ হবে কি-না সে সিদ্ধান্ত হয়নি।'

বিসিবির সিইও জানান, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সিরিজের সূচি নির্ধারণ হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বোর্ড। এছাড়া তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট এবং দুটি টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই বোর্ডের সময়ের কারণে টেস্ট সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। তার বদলে বাড়তে পারে একটি টি-২০।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'অস্ট্রেলিয়ার বাংলাদেশে এসে টেস্ট খেলার কথা ছিল। কিন্তু সময়ের কারণে সেটা হচ্ছে না। সময় মিললো অবশ্যই টেস্ট আয়োজন করা হতো। তবে বিশ্বকাপের আগে আমরা শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে টি-২০ খেলতে পারছি, এটা আমাদের বিশ্বকাপে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ এনে দেবে।'

আইসিসির এফটিপি অনুযায়ী, অক্টোবরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডেরও। এছাড়া এপ্রিলে টেস্ট খেলতে শ্রীলংকা যাওয়ার কথাও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, 'একটা বিষয় পরিষ্কার করা দরকার, এফটিপি অনুযায়ী, দলগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে সুপার লিগ খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার আগে আইসিসি সম্ভব্য সিরিজ আয়োজন করতে বাধ্যবাধকতা দিয়েছে। স্থগিত সিরিজ আয়োজনের জন্য বলেছে। এই মুহূর্তে এপ্রিলের মধ্যে কেবল শ্রীলংকাই ফাঁকা আছে। সেজন্য আমরা তাদের বিপক্ষে দুই বা তিন টেস্টের সিরিজের সূচি পুনরায় র্নিধারণের ব্যাপারে আলোচনা করছি।'

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা