খেলা

চোটাক্রান্ত রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক : চোটে পড়ে দলের প্রধান একাদশের অর্ধেক খেলোয়াড়ই মাঠের বাইরে। তবে তাতেও থমকে থাকেনি রিয়াল মাদ্রিদের জয়। ঘরের মাঠে হেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে স্বস্তির তিন পয়েন্ট তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন করিম বেনজেমা ও ফারল্যান্ড মেন্ডি।

ইনজুরিতে পড়ে কমপক্ষে দুই মাসের জন্য ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। চোটে পড়ে আসা যাওয়ার মধ্যেই আছেন নিয়মিত রাইট ব্যাক দানি কার্ভাহাল, দ্বিতীয় পছন্দের রাইট ব্যাক আলভারো অদ্রিওজোলা এবং তৃতীয় পছন্দের রাইট ব্যাক লুকাস ভাস্কেজ। দলে আরও নেই এডেন হ্যাজার্ড, ফেদে ভালভার্দে এবং টনি ক্রুস। আর আক্রমণভাগে এখনও সুস্থ হয়ে ফিরতে পারেননি রদ্রিগো।

সবমিলিয়ে চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদের জন্য বেশ কঠিনই ছিল হেতাফের বিপক্ষে জয় তুলে নেওয়াটা। চলতি বছরে রিয়াল মাদ্রিদ লা লিগায় এই প্রথম টানা দুই ম্যাচ জিতল। সেই সঙ্গে আবারও বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল শিরোপাধারীরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আধিপত্য বিস্তার করে রিয়াল। তবে আক্রমণে ছিল না তেমন ধার। আশানুরূপ ছিল না মাঝমাঠ ও রক্ষণও। তবে প্রথমার্ধে আসেনি কোনো গোল।

তবে দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে মেলে গোলের দেখা। ডান দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ ক্রসে লাফিয়ে নেওয়া হেডে দলকে এগিয়ে দেন বেনজেমা। চলতি মৌসুমে এটি বেনজেমার ১১তম গোল। লিড নেওয়ার মিনিট ছয়েক পরে রিয়ালের ব্যবধান দ্বিগুন করেন ফারল্যান্ড মেন্ডি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় মার্সেলোর ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান মেন্ডি।

আর শেষ পর্যন্ত এই ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। আর তাতেই লিগে ২২ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৪৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে তিন নম্বরে। আর ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা