খেলা

আত্মঘাতী গোলেই জিতলো বার্সা

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে বার্সেলোনা। তারা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এটা লিগে বার্সার টানা ষষ্ঠ জয়। আর এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বেটিসের বিপক্ষের এই ম্যাচের সেরা একাদশে নামানো হয়নি লিওনেল মেসি ও ফ্রাঙ্ক ডি ইয়ংকে। তাতে প্রথমার্ধের ৩৮ মিনিটে এটি গোল হজম করে বিরতিতে যায় কাতালানরা। বেটিসের হয়ে ৩৮ মিনিটে গোলটি করেন বোর্জা ইগলেসিয়াস।

বিরতির পর মাঠে নামানো হয় মেসিকে। মাঠে নেমে ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান তিনি। এরপর তার সহায়তায় জর্ডি আলবার নেওয়া শট রুখতে গিয়ে বেটিসের রক্ষণভাগের খেলোয়াড় ভিক্টর রুইজ নিজেদের জালেই জড়িয়ে দেন।

অবশ্য তার এই ভুল শোধরানও তিনি। ৭৫ মিনিটে নাবিল ফেকির ফ্রি কিকে হেড দিয়ে বল জালে পাঠান তিনি। তাতে ম্যাচ ফেরে সমতা।

৮৭ মিনিটে বার্সেলোনার নায়ক বনে যান ফ্রান্সিসকো অ্যান্তেনিও ত্রিনকাও। বার্সার জার্সি গায়ে নিজের ১৭তম ম্যাচে এসে প্রথম গোল করলেন তিনি। তাতে বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা