রোনালদোর গোলে জুভেন্টাস তৃতীয় স্থানে
খেলা

রোনালদোর গোলে জুভেন্টাস তৃতীয় স্থানে

স্পোর্টস ডেস্ক : বয়স বাড়লেও গোলের ক্ষুধা কমেনি জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোর। সিরি ‘এ’তে শনিবার রাতেও গোলের দেখা পেয়েছেন এ পর্তুগীজ তারকা। ১৩ মিনিটে তার করা গোলের পর এক আত্মঘাতি গোলের সুবাদে রোমার বিপক্ষে জুভেন্টাস ২-০ গোলে জয় পেয়েছে। এ জয়ে তারা আবার উঠে এসেছে তৃতীয় স্থানে। পেছনে ফেলেছে রোমাকে।

এ জয়ে রোনালদোর ৩৬তম জম্মদিনের উৎসবটা দারুণ কাটলো। একে তো জয়, তারওপর গোল করেছেন। ম্যাচের আগের দিনই রোনালদো ৩৬তম জম্মদিন পালন করেছেন। আর জম্মদিনের উৎসব রাঙাতে খুব বেশি সময় নেননি। মাত্র ১৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচে তার গোল সংখ্যা দুই হতে পারতো। কিন্তু ক্রসবার তার দ্বিতীয় গোলের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ডান পায়ের জোরালো শট ক্রসবারে আঘাত করে, বল পড়েছিল নিচে। কিন্তু গোল লাইন অতিক্রম করেনি।

ম্যাচের আগে তৃতীয় স্থানে থাকা রোমা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে জুভেন্টাসের ওপর দারুণ চাপ তৈরি করেছিল। কিন্তু গোল পেতে পারে এমন সুযোগ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে। বরং এ অর্ধে তারা আত্মঘাতি গোল হজম করে। এতে জুভেন্টাসের জয়ও নিশ্চিত হয়ে যায়। সব ধরণের প্রতিযোগিতায় জুভেন্টাসের এটা টানা ষষ্ঠ জয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা