খেলা

সবার ওপরে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের পর সর্বোচ্চ সেঞ্চুরির খেতাবটাও হাতছাড়া হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের। চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাদা পোশাকের ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ রানে টপকে গিয়েছিলেন মুশফিকুর রহীম। এবার সেঞ্চুরির রেকর্ডে সবার ওপরে উঠে গেলেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সাগরিকায় ছড়াল মুমিনুলের সৌরভ- গত কয়েক বছরে প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে এটি। চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামলেই বড় ইনিংস খেলেন মুমিনুল। শুধু তাই নয়, হাফসেঞ্চুরি পেলে সেটিকে রুপ দেন সেঞ্চুরিতে- এমনটাই যেন স্বাভাবিক চিত্র। ব্যতিক্রম ঘটল না নতুন বছরে বাংলাদেশ দলের প্রথম টেস্টেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ম্যাচটির প্রথম ইনিংসে ঠিক নিজের স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি মুমিনুল। তার স্বভাববিরুদ্ধে ইনিংসে ২৬ রান করতে খেলেছিলেন ৯৭ বল। দ্বিতীয় ইনিংসে আর এমন হয়নি। শুরু থেকেই ব্যাটিং করেছেন সাবলীলভাবে, সচল রেখেছেন রানের চাকা, আসতে দেননি কোনো চাপ।

দ্বিতীয় ইনিংসের ৬১তম ওভারে রাহকিম কর্নওয়ালের অফস্ট্যাম্পের বল আলতো করে ঠেলে দিয়েই এক রান নিয়ে নেন মুমিনুল, পৌঁছে যান ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে। বাংলাদেশের পক্ষে তিনিই এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। এতদিন ৯ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তামিম ও মুমিনুল। তালিকার পরের নামগুলো মুশফিকুর রহীম (৭), মোহাম্মদ আশরাফুল (৬) ও সাকিব (৫)।

ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই মুমিনুলের প্রথম সেঞ্চুরি। শুধু মুমিনুল নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরই প্রথম সেঞ্চুরি। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ নিয়ে সপ্তম সেঞ্চুরি করলেন মুমিনুল। এ মাঠে ৮ বার পঞ্চাশ ছাড়িয়েছেন তিনি, সাতবারই সেটিকে রুপ দিলেন সেঞ্চুরি।

সেঞ্চুরিটি করতে মুমিনুল খেলেছেন ১৭৩ বল, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। নিজের দ্বিতীয় সেঞ্চুরি করতে মুমিনুল খেলেছিলেন ১৬৯ বল। এবার খেললেন ৪ বল বেশি। সেঞ্চুরি সংখ্যাকে দুই অঙ্কে ঠেকিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মুমিনুল।

এই ইনিংসে ১১৪ রান করলেই ৩ হাজার রান হয়ে যাবে তার। বাংলাদেশের পক্ষে টেস্টে ৩ হাজার রান করা বাকিরা হলেন হাবিবুল বাশার সুমন, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। পঞ্চম বাংলাদেশি হিসেবে এই মাইলফলকে পা রাখার অপেক্ষায় মুমিনুল হক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯২ রান। ১৭৪ বলে ৯ বাউন্ডারিতে ১০০ রানে অপরাজিত আছেন মুমিনুল। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটনও। ৬৪ রান নিয়ে ব্যাটিং করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা