খেলা

নাঈম-মিরাজের ঘূর্ণিতে স্বস্তিতে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ক্যারিবীয়রা দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেট ৭৫ রান নিয়ে। তৃতীয় দিনে হয়তো বড় স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল সফরকারীরা। কিন্তু শীতের মিষ্টি সকালেই তা তেঁতো করে দেন তাইজুল। তার স্পিন জাদুতে সকালের প্রথম বলেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। তাইজুলের ঘূর্ণিতে ফিরে যান এনক্রুমাহ বোনার। ভেঙে যায় আগের দিনের ৫১ রানের জুটি। বোনার বিদায় নেন ব্যক্তিগত ১৭ রান করে।

তবে দ্বিতীয় বলেও উইকেট পেতে পারতেন তাইজুল। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্স। দিনের দ্বিতীয় উইকেটটি এনে দেন আরেক স্পিনার নাঈম হাসান।

বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ানো ব্রাথওয়েটকে ৭৬ রানে ফিরিয়েছেন এই স্পিনার। গতকালের বোনারের সঙ্গে ৫১ রানের জুটির পর মায়ার্সের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তিনি। সকাল থেকেই স্বাভাবিক ছন্দে খেলছিলেন তারা। কিন্তু ব্রাথেটওয়েটকে তুলে নিয়ে চাপ কমান নাঈম। আরেক স্পিনার মেহেদী মিরাজও পেয়েছেন সাফল্যের দেখা। তিনি ফিরিয়েছেন কাইল মায়ার্সকে। ৪০ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

চট্টগ্রাম টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৮৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে অপরাজিত আছেন জার্মেইন ব্লাকউড ও সিলভা।

বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ২৪১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৩০ রান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা