খেলা

পেছালো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরের সূচি পাল্টে গেছে।

আগের সূচি থেকে ৭ দিন পিছিয়ে শুরু হবে মাঠের লড়াই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

লজিস্টিকাল কারণে পাল্টে গেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি। আগের সূচি অনুযায়ী, ১৩ মার্চ মাঠের লড়াই শুরু হওয়ার কথা থাকলেও এখন সিরিজ শুরু হবে ২০ মার্চ।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, চলমান করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশ দলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করতে ৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে সিরিজ।

নতুন সূচিতে বাংলাদেশ দল এখন কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করতে পারবে। ম্যাচের দিনক্ষণ পাল্টে গেলেও আগের ভেন্যুই থাকছে।

আগের সূচিতে তিন ম্যাচের ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২৩, ২৬ ও ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও এখন ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।

২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বন্দুকধারীর হামলার মারা গিয়েছিলেন ৫০ জনের বেশি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি :

২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন

৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার

১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা