খেলা

রোনালদোর জোড়া গোলে ইন্টারকে হারাল জুভে

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ'তে কদিন আগেই ইন্টারের কাছে হেরে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে জুভেন্টাস। এবার যেন তারই মধুর প্রতিশোধ নিল তুরিনের বুড়িরা। সান সিরোতে ইন্টারের ঘরের মাঠে পিছিয়ে পড়েও রোনালদোর জোড়া গোলে কোপা ইতালিয়ার সেমি ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোপা ইতালিয়ার ফাইনালে এক পা দিয়ে রাখল জুভেন্টাস।

সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আগামী ৯ ফেব্রুয়ারি ইউভেন্তুস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ।

তবে খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় ঘরের মাঠে লিড নেয় ইন্টার। নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউটারো মার্টিনেজ। সোমবার কন্যা সন্তানের বাবা হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের সৌজন্যে ঘরের মাঠে ইন্টারের শুরুটা হয় দারুণ। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়নদের।

হুয়ান কুয়াদ্রাদোকে ডি বক্সের ভেতর ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। যদিও ফেদেরিকো বার্নারদেস্কির ক্রস ছিল কুয়াদ্রাদোর নাগালের সম্পূর্ণ বাইরে। ২৬তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন রোনালদো।

আর বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে জুভেকে লিড এনে দেন পর্তুগিজ সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদই। ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। বার্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। কিছুক্ষণ পর অ্যালেক্সিস সানচেজের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন তুর্কি ডিফেন্ডার ডেমিরাল। ৬৮তম মিনিটে সুযোগ আসে মাত্তেও ডারমিয়ানের সামনে। নিজের ১১০০তম ম্যাচে দুর্দান্ত এক সেভে খুব কাছ থেকে তার চেষ্টা ব্যর্থ করে দেন বুফন।

ম্যাচের বাকি সময় দুই দলই দুর্দান্ত কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। দ্বিতীয় লেগে জুভেন্টাসের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আরেক সেমি-ফাইনালে নাপোলির প্রতিপক্ষ আটালান্টা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা