খেলা

‘ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল’

ক্রীড়া প্রতিবেদক : রঙিন পোশাকে বাংলাদেশের কাছে মোটেই পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজের হতাশা নিয়ে এবার সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবে সফরকারীরা। আগামীকাল বুধবার মূল লড়াইয়ে নামার আগে এই ফরম্যাটে স্বাগতিকদেরই এগিয়ে রাখলেন সফরকারী দলের কোচ ফিল সিমন্স।

করোনা মহামারির বিরতি কাটিয়ে প্রায় ১১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের আগেই এই ফরম্যাটে খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতির জায়গায় স্বাভাবিকভাবে এগিয়ে থেকেও বাংলাদেশকেই ফেভারিট মানছেন উইন্ডিজ কোচ।

সিমন্স মনে করেন, যত বিরতিই হোক না কেন নিজের দেশের মাটিতে বাংলাদেশ শক্তিশালী দল। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার মনে হয় না, টেস্ট খেলার ভেতরে থাকাটা এখানে আমাদের এগিয়ে রাখবে। আমার মনে হয়, দেশের মাটিতে যার বিপক্ষেই খেলা হোক, বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে, এমনকি যদি এক বছর ক্রিকেট নাও খেলে। দেশের মাটিতে ওরা খুব শক্তিশালী দল।’

তবে দীর্ঘদিন পর মাঠে নামায় কিছুটা অস্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ। ওই সুযোগটাই কাজে লাগাতে চায় অতিথিরা। এ ব্যাপারে সিমন্স বলেন, ‘আমার মনে হয়, টেস্টের শুরুতে ওরা একটু নড়বড়ে হতে পারে। প্রায় এক বছর ধরে ওরা এই সংস্করণে খেলে না। টেস্টে ফেরার সময়ে শুরুতে একটু ভুগতেই পারে। আমি নিশ্চিত, ওরা দ্রুতই এটা সামলে নেবে। তামিম, সাকিবের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তাদের। হয়তো বেশি সময় ধরে নড়বড়ে থাকবে না। কিন্তু যদি থাকে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

সাবেক আ’লীগ এমপির গোপন বৈঠক, রাতারগুল রিসোর্টে পুলিশের তালা

সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের...

বার্সেলোনার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রাফিনহা!

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ...

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, আজও কয়েকটি কারখানায় ছুটি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সা...

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা