খেলা

বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাস পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররা। এবার তারই ধারাবাহিতকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও।

এপ্রিলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সালমা খাতুনরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সময়-সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল ২৮ মার্চ (রোববার) ঢাকা এসে পৌঁছে সে দিনই সিলেট চলে যাবে এবং সফররত দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে পৌঁছার পর ২৯-৩০ ৩১ মার্চ তিনদিন কোয়ারাইন্টাইন পালন করবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের সদস্যরা। এরপর দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসারা অনুশীলন শুরু করতে পারবেন।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ এপ্রিল (রোববার)। তার আগে ১,২ ও ৩ এপ্রিল মাঠের অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। ম্যাচ ডে ছাড়া মাঝের ফাঁকা দিনে অনুশীলনের সুযোগ রয়েছে।

এছাড়া সিরিজের শেষ ম্যাচের আগের দিন ১২ এপ্রিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের আবারও কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। সিরিজ শেষে ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল ঢাকা ফিরে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা