খেলা

গোলশূন্যে সমাপ্ত আর্সেনাল-ম্যানচেস্টার লড়াই

স্পোর্টস ডেস্ক : এমিরেটসে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের সমাপ্তি ঘটল গোলশূন্য ড্র'তে। গানার্সদের বিপক্ষে ড্র করে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়েছে রেড ডেভিলসরা। এদিকে রেড ডেভিলসদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নগরপ্রতিদ্বন্দ্বি চেলসির ওপরে উঠে এসেছে আর্সেনাল।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় মার্টেইনলির বাড়ানো বল পেয়ে ২০ গজ দূর থেকে জোরালো শট নেন আলেক্সান্ডার লাকাজেথ। তবে সেখানে ঠাই হয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড ডি গিয়া। আর রুখে দিলেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের শট। এর মাত্র মিনিট তিনেক পর মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত এক শট রুখে দেন আর্সেনাল গোলরক্ষক বার্নার্ড লেনো।

ম্যাচের সময় যত গড়াচ্ছিল ততই বাড়ছিল আক্রমণ আর প্রতি-আক্রমণ। ম্যাচের ২৫ মিনিটের মাথায় নিকোলাস পেপের বাঁকানো দুর্দান্ত এক শট হেড করেন শাকা, তবে সেখানে ছিলেন ডি গিয়া। রুখে দিলেন শাকার হেড বিনিময়ে দিলেন কর্নার। ম্যাচের ৩৪ মিনিটে পল পগবার দুর্দান্ত এক পাস পেয়ে যান অবিশ্বাস্য ফর্মে থাকা ব্রুনো ফার্নান্দেজ। বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত এক শটও নিয়েছিলেন কিন্তু তার শট পোস্ট গলিয়ে বাইরে বেরিয়ে যায়।

ম্যাচের ৩৭ মিনিটে অস্বস্তিবোধ করা স্কট ম্যাকটিমনিকে তুলে নিয়ে অ্যান্থনি মার্শিয়ালকে মাঠে নামান ইউনাইটেড বস ওলে গানার শোলশায়ার। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণে আর্সেনালের রক্ষণকে এক দণ্ড দম নিয়ে দেয়নি মার্কাস রাশফোর্ড-ব্রুনো ফার্নান্দেজরা। তবে আর্সেনালের রক্ষণও ভাঙেনি। রুখে দিয়েছে রেড ডেভিলসদের সবকটি আক্রমণ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতি-আক্রমণের পশরা সাজিয়ে বসেছিল দুই দল। তবে দুই দলের রক্ষণই ছিল জমাট বাধা। আর আক্রমণভাগের কেউই ভাঙতে পারেনি দুই দলের রক্ষণ। তাই তো শেষ পর্যন্ত গোল পায়নি কোনো দল।

আর এমিরেটসে তাই তো ম্যাচ শেষ হয় গোলশূন্যতে। এই ড্র'তে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আজ যানযট এড়াতে ব্যবহার করবেন না যেসব সড়ক

রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্ম...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চুক্তির সম্ভাবনার...

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জা...

ব্রাজিল রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা