খেলা

দু'এক দিনের মধ্যে হাসপাতাল ছাড়বেন সৌরভ

সান নিউজ ডেস্ক: ভাল আছেন সৌরভ গাঙ্গুলি। নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। বরং আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন। সব ঠিক থাকলে আগামী দু'এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালেই জেনারেল বেডে দেওয়া হয় সৌরভকে। সেখানে সারাদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন তিনি। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে, শনি অথবা রবিবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার সৌরভের হৃদ্‌যন্ত্রে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। সাবধানতার সাথে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে।

শনিবারই সৌরভ ছুটি পেয়ে যেতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসক আফতাব খান। তিনি বলেন, 'সৌরভ অনেকটাই সুস্থ। শুক্রবার ফের রুটিন চেকআপ হবে। করা হবে ইসিজিও। সব ঠিক থাকলে আগামী কালই (শনিবার) উনি ছাড়া পেয়ে যাবেন।'

গত ২ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। সে বার একটি স্টেন্ট বসানো হয়। তার পর এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে যান। কিন্তু বুধবার ফের বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের দুটি স্টেন্ট বসানো হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

জ্বালানি আমদানিতে খরচ ২ বিলিয়ন ডলার

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়ে...

বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা 

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো.আ...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সরকার মোমবাতি আর হারিকেন দিয়েছে: হাসনাত  

এই সরকার আসার পরে ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। জ্ব...

ইরানে মার্কিন হামলার নবম দিন

টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা