ইংলিশ প্রিমিয়ার লিগ
খেলা

সালাহ’র জোড়া গোলে তিনে লিভারপুল

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ভালো শুরু পেলেও মাঝে ছন্দ হারিয়ে বসে লিভারপুল। নতুন বছরের শুরুটা মোটেও সুখকর হয়নি ইয়ুর্গ্লেন ক্লপের দলের। টানা ৪০ দিন পর গত শুক্রবার টটেনহ্যামকে হারিয়ে ২০২১ সালে প্রথম জয়ের স্বাদ পায় অলরেডরা। সেই জয়ের পর ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। রোববার রাতে তারা হারিয়েছে ওয়েস্টহ্যামকে। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর গোল খরা কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। জোড়া গোলে দলকে তুলেছেন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

ইনজুরি আক্রান্ত ডিফেন্স নিয়ে মৌসুমটা কঠিন যাচ্ছে লিভারপুলের। এর মধ্যে দলের সেরা তারকা সালহার অফ ফর্ম। সবে মিলে চিন্তার ভাজ স্পষ্ট ছিল কোচ ইয়ুর্গ্লেন ক্লপের কপালে। শুক্রবার টটেনহ্যামকে ১-৩ গোলের ব্যবধানে হারালেও স্কোর করতে পারছিলেন না সালাহ। অবশেষে ৬ ম্যাচ পর গোল পেয়েছেন তিনি।

ওয়েস্টহ্যামের মাঠে রোববার রাতে চোটের কারণে লিভারপুল দলে ছিলেন না দলটির আগের ম্যাচের নায়ক সাদিও মানে। শুরুর একাদশে রবের্তো ফিরমিনো না থাকায় আক্রমণভাগে সালাহকে সঙ্গ দেন জেরদান শাকিরি ও দিভোক ওরিগি। তবে প্রথমার্ধে জালের নাগাল পায়নি লিভারপুল। বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি ওয়েস্টহ্যামও।

বিরতি থেকে ফিরেই স্বাগতিকদের চেপে ধরে সফরকারীরা। ম্যাচের ৫৭তম মিনিটে মেলে প্রথম গোলের দেখা। কোনাকুনি উঁচু শটে লক্ষ্যভেদ করে লিভারপুলকে এগিয়ে নেন সালাহ। ১১ মিনিট পর, অর্থাৎ ৬৮ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। শাকিরির বাড়ানো বল বাম পায়ের ফ্লিকে গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ। ২-০ গলে এগিয়ে যায় অলরেডরা। ৮৪ মিনিটে লিড ৩-০ করেন প্রিমিয়ার লিগে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা জর্জিনিও ভেইনালদেম।

৮৭ মিনিটে এসে একটি গল শোধ দেন ওয়েস্টহ্যামের ক্রেইগ ডোসান। তবে সেটি যথেষ্ট ছিল না। স্বাগতিকদের হারের ব্যবধানই কমেছে মাত্র। ৩-১ গোলে ম্যাচ জিতে ২১ ম্যাচে ১২ জয় ৫ ড্র'তে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লিভারপুল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা