খেলা

ওয়েস্ট ব্রুমকে বিধ্বস্ত করে ইপিএলের শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ব্রুমকে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে দুটি গোল করেন ইয়াকি গুন্দোয়ান আর একটি করে গোল করেন জাও ক্যান্সেলো, রিয়াদ মাহারেজ এবং রহিম স্টার্লিং। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষস্থানে এখন সিটিজেনরা।

প্রিমিয়ার লিগে নিজেদের ১৯তম ম্যাচে ওয়েস্ট ব্রুমের আতিথ্য নেওয়ার আগে ১৮ ম্যাচে ১১ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছিল ম্যানচেস্টার সিটি। আর সিটিজেনদের দেখে এক ম্যাচ বেশি ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষে। অর্থাৎ এক ম্যাচ কম খেলা সিটিকে শীর্ষস্থান দখল করতে ওয়েস্ট ব্রুমকে হারাতেই হত। দ্য হাওথর্ন্সে ওয়েস্ট ব্রুমকে পাঁচ গোলে বিধ্বস্ত করে সহজেই শীর্ষস্থানে উঠে এসেছে সিটিজেনরা।

পাঁচ গোলের প্রথমটি আসে ম্যাচের বয়স যখন মাত্র ছয় মিনিট। জাও ক্যান্সেলোর ক্রস নিজের আয়ত্তে আনেন ইয়াকি গুন্দোয়ান। এরপর ডান প্রান্ত থেকে জোরালো শটে প্রিমিয়ার লিগের শেষ আট ম্যাচে নিজের ষষ্ঠ গোলটি করেন এই জার্মান। আর তাতেই সিটি লিড নেয় ১-০ ব্যবধানে। লিড নেওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে সিটি। ফলাফল আসে ম্যাচের ২০ মিনিটের মাথায়। বার্নার্দো সিলভার অ্যাসিস্ট থেকে সিটির লিড দ্বিগুণ করেন সিলভার পর্তুগিজ সতীর্থ জাও ক্যান্সেলো।

ম্যাচের সময় আধা ঘণ্টা স্পর্শ করতে সিটির লিড ৩-০ করেন গুন্দোয়ান। এরপর প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে রহিম স্টার্লিংয়ের অ্যাসিস্ট থেকে দলের চতুর্থ গোল করেন রিয়াদ মাহারেজ।

চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সিটির সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন, আরও ইনজুরিতে আছেন সার্জিও আগুয়েরোও। তবে ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ৪-০ দেখে বোঝার কোনো উপায় নেই দলের সেরা তারকাদের মাঠের বাইরে রেখেই খেলতে নেমেছে সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে ওয়েস্ট ব্রুমের জালে পঞ্চমবারের মতো বল জড়ান রহিম স্টার্লিং। তার গোলের যোগানদাতা রিয়াদ মাহারেজ। স্টার্লিংয়ের এই গোলেই সিটির ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০/২১ মৌসুমের ১৯ ম্যাচে এটি ছিল সিটির ১২তম জয়, সঙ্গে আছে পাঁচটি ড্র এবং দুটি হার। তাতেই সিটিজেনদের পয়েন্ট ৪১। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০, তিনে লেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে আর ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ওয়েস্ট হাম ইউনাইটেড। আর ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হ...

মাদারীপুরে তিন দালালের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল তাদের। সেই স্বপ্ন পূরণে জমি বি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা