খেলা

পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের চিরচেনা শীর্ষস্থান ফিরে পেল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্ট টেবিলে তিন-চার নম্বরে ঘোরাঘুরি করছিল তারা।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে অ্যাঞ্জারসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বাকিদের টপকে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসে জর্জরিত ক্লাবটির জন্য এটি একটি বড় পাওয়া। দলের তিন খেলোয়াড় এবং কোচ করোনায় আক্রান্ত।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পেরেছে পিএসজি- এমনটা বলার সুযোগ নেই। মাঝারি শক্তির দল অ্যাঞ্জারসের নিজেদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে পুরোপুরি, বারবার কাঁপিয়েছে পিএসজির রক্ষণ।

দুই দলই ম্যাচে আক্রমণ করেছে সমান ১১ বার করে। তবে পিএসজির ৩টি শটের বিপরীতে অ্যাঞ্জারসের ৪টি শট ছিল লক্ষ্য বরাবর। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি স্বাগতিকরা। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন কেইলর নাভাস।

ম্যাচের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ৭০ মিনিটে গিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লারভিন কুরজাওয়া। ডান দিক আসা ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা, জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় পিএসজির জয়। যার ফলে ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র'তে ৪২ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিয়ন। অ্যাঞ্জারস ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কোস্টারিকাকে ৭-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রিয় দলের জার্সিতে জাদুকরী অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলা...

জোহানেসবার্গ টেস্ট এখন সমানে সমান!

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ৪০০ রান ছাড়াল দক্ষিণ আফ্রিকা।...

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা