খেলা

‘জাতীয় দলের একাদশে ঢুকতে পেসারদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে’

ক্রীড়া প্রতিবেদক : মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ কিংবা আল আমিন, রুবেল হোসেনের সঙ্গে আছেন হাসান মাহমুদ ও নবাগত শরীফুল ইসলাম। গতি আর নিখুঁত বোলিংয়ে যেন তারা ছাড়িয়ে যেতে চাইছেন একে অপরকে। এ কারণে পেসারদের জাতীয় দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন মনে করছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় অনুশীলন শেষে এই কথা বললেন সাইফ, ‘শেষ তিন দিন উচ্চ অভিপ্রায় নিয়ে অনুশীলন করলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেসাররা অনেক ভালো করেছে। এ কারণে একাদশে সুযোগ পাওয়ার জন্য আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে গতি-সুইংয়ের ভেল্কি দেখিয়ে রাজত্ব করেছেন পেসাররা। দুটো টুর্নামেন্টেরই সেরা পাঁচ উইকেটশিকারি পেসার। উইন্ডিজ সিরিজ সামনে রেখে চলামান অনুশীলনেও বোলারদের ঝালিয়ে নিচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মোস্তাফিজ-শরীফুলরা পরীক্ষা নিচ্ছেন সতীর্থদের। অনুশীলনেও বেশ আগ্রাসী দেখা যাচ্ছে তাদের।

ফুটবল দিয়ে গা গরমের পর বরাবরের মতো দিনের অনুশীলনেও গতির ঝড় তুলেছেন পেসাররা। প্রথম ধাপে আল আমিন ও হাসান মাহমুদের সঙ্গে ছিলেন সৌম্য সরকারও। এরপর আসেন রুবেল, শরীফুল ও মোস্তাফিজ। সঙ্গে ছিলেন অলরাউন্ডার সাইফ। ডমিঙ্গো ও ফিজিও কালেফাতো তাদের দেখছিলেন বেশ কাছে থেকেই। ভালো বলের পরেই তাদের ভাগ্যে জুটছিল বাহবা।

সাইফ খুশি নিজের অগ্রগতিতে। পিঠের ব্যথা তাকে বেশ ভুগিয়েছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ছিটকে যান ফুটবল খেলতে গিয়ে। এই অলরাউন্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব চিন্তিত ছিলাম সিরিজের আগে সেরে উঠতে পারবো কিনা। ট্রেনার বায়েজিদ ভাই অনেক সাহায্য করেছেন, শাওন ভাইও (ট্রেনার)। তাদের নির্দেশনা মতো শেষ কয়দিন মনেপ্রাণে চেষ্টা করেছি।’

সতীর্থরা অনুশীলন করলেও হোটেলে বসে দিন গুনছেন তাসকিন আহমেদ। অনুশীলন করতে গিয়েই পড়েন ইনজুরিতে। বাঁ হাতে পড়েছে তিন সেলাই। আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের অধীনে। সিরিজ শুরুর আগেই তাকে পাওয়া নিয়ে বেশ আশাবাদী চিকিৎসকরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা