খেলা

৮ বছর পর শীর্ষে ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকেই আশা জাগানিয়া ফুটবল খেলে আসছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এর ধারাবাহিকতা তারা ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৭ রাউন্ড পরেও। যার সুবাদে প্রায় ৮ বছর পর ১৭ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বসেছে তারা।

মঙ্গলবার রাতে তুলনামূলক দুর্বল দল বার্নলির বিপক্ষে জয়টা খুব সহজ ছিল না ম্যান ইউর জন্য। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে রীতিমতো লড়াই করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে হয়েছে ওলে গানার সুলশারের দলকে। জয়সূচক গোলটি করেছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।

ম্যাচে ম্যান ইউর ওপর তেমন কোনো চাপ প্রয়োগ করতে পারেনি বার্নলি। পুরো ম্যাচের ৯০ মিনিটে অন্তত ১১ বার তারা আক্রমণে উঠলেও, লক্ষ্য বরাবর শট করতে পারেনি একটিও। অন্যদিকে গোল বরাবর গোটা সাতেক শট নিয়ে একবার মাত্র সফল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জয়সূচক গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত। একের পর এক আক্রমণে যখন মিলছিল না সফলতা, তখনই দলকে আনন্দে ভাসান পগবা। মার্কাস র‍্যাশফোর্ড ডান দিক থেকে ক্রস বাড়ান পগবার উদ্দেশ্যে, সেটি ধরে দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরাসি মিডফিল্ডার।

এই গোলেই নিশ্চিত হয়ে যায় পয়েন্ট টেবিলে ম্যান ইউর শীর্ষস্থান। লিগের ১৭ রাউন্ড শেষে সবশেষ ২০১২-১৩ সালে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রেড ডেভিলরা। সেবারই শেষবার ইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর ৮ বছর পর আবার ১৭ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে উঠল ম্যান ইউ।

লিগের ১৭ ম্যাচ শেষে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট রয়েছে ম্যান ইউর ঝুলিতে। সমান ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

পরের তিনটি স্থানে যথাক্রমে লিস্টার সিটি (৩২), এভারটন (৩২) ও টটেনহ্যাম হটস্পার (২৯)। টটেনহ্যাম খেলেছে ১৬ ম্যাচ। লিস্টার ও এভারটনের ম্যাচ সংখ্যা ১৭টি।

টেবিলের ছয় নম্বরে থাকলেও, ওপরের পাঁচ দলের বড় মাথা ব্যথার কারণ ম্যানচেস্টার সিটি। কেননা ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। ফলে পরের দুই ম্যাচ জিতলে ১৭ ম্যাচে তাদের হয়ে যাবে ৩৫ পয়েন্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা