খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে  ছিটকে গেলেন পাক অধিনায়ক বাবর

ক্রীড়া ডেস্ক : ইমাম-উল-হকের বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোটে পড়ার একদিন পরেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেলেন। আর এতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান।

এমনকি টেস্ট সিরিজেও শঙ্কা রয়েছে পাকিস্তান দলনেতার। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, থ্রো-ডাউন সেশনে বাবর ইনজুরিতে পড়ে। যেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে করার পর চিড় ধরা পড়ে। এর ফলে সে আগামী ১২ দিন মাঠের বাইরে থাকবে। তবে প্রথম টেস্টে উপস্থিতি নিশ্চিত করতে চিকিৎসক তাকে নিয়মিত পর্যবেক্ষণ করবে। ’

বাবরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শাদাব খান নেতৃত্ব বুঝে নিতে পারেন। যদিও এই লেগস্পিন অলরাউন্ডার নিজেও কুচকির চোটে ভুগছেন। যার ফলে রোববার তিনি নেটে শুধু ব্যাটিং সেশনে থাকতে পেরেছেন। এর আগে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় একই কারণে টি-টোয়েন্টি খেলতে পারেননি।

তবে বিবৃতিতে শাদাব সম্পর্কে বলা হয়েছে, অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগেই তার খেলার ব্যাপারটি নিশ্চিত করা হবে। ’

আগামী ১৮ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা