খেলা

কাতারে করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক : ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে গিয়ে বেশ বাজে সময় পার করেছে বাংলাদেশ দল। দেশটিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদারের করোনা পজিটিভ এসেছিল। এরপর কাতারের বিপক্ষে ৫-০ গোলে হারে বড় ধাক্কা। সেই ক্ষত শুকোতে না শুকোতেই এবার করোনায় আক্রান্ত টিম লিডার জামাল ভূঁইয়া।

কাতারের বিপক্ষে ম্যাচের পর গেল ৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন দেশের ফুটবল যোদ্ধারা। তবে ব্যক্তিগত কারণে সেখানে অবস্থান করে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। সেটাই কাল হলো তার।

এক বিবৃতিতে বাফুফে জানায়, ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২ (কোয়ালিফায়ার্স রাউন্ড-২) এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাওয়ে ম্যাচ খেলা শেষে দেশে ফেরার আগে গত ১০ তারিখ কাতারে কোভিড-১৯ পরীক্ষা হয়। ওই পরীক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনা পজিটিভ হন। বর্তমানে তিনি কাতারের দোহার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।

বাফুফে আরও জানায়, তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সার্বক্ষণিক জামাল ভূঁইয়ার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল এসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রাখছে।

দলীয় অধিনায়কের করোনা আক্রান্তের ব্যাপারে কোচ জেমি ডে জানান, হ্যাঁ, খবরটা সত্যি। জামাল করোনা পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই ও আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগেই ও পজিটিভ হয়েছে।

জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতীয় জাতীয় ফুটবল লিগ (আই-লিগ)। ওই প্রতিযোগিতায় কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া। গত ১০ ডিসেম্বর নতুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তার কলকাতায় যাওয়া অনিশ্চিত। জেমি ডেও বলেন, ‘ওর এখনকার যে অবস্থা, তাতে করে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়লো।’

এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন কোচ জেমি ডে। এতে করে দ্বিতীয় ম্যাচে ইংলিশ কোচের কাতার সফর অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ মুহূর্তে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা