খেলা

দুই কিংবদন্তি জিদান ও রোনালদোকে পেছনে ফেললেন হালান্ড

স্পোর্টস ডেস্ক : ২০১৯/২০ মৌসুমের মাঝপথে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন নরওয়েজিয়ান তরুণ স্ট্রাইকার এর্লিং হালান্ড যোগদানের পর থেকে গোল ক্ষুধা সময়ের সঙ্গে বেড়েই চলেছে। মুড়মুড়কির মতো গোল করে যাচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। এবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রাগার বিপক্ষে জোড়া গোল করে হালান্ড টপকে গেলেন দুই কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান এবং রোনালদো নাজারিওকে।

ক্লাব ব্রাগার বিপক্ষে এদিন দুটি গোল করায় হালান্ডের চ্যাম্পিয়নস লিগে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। অন্যদিকে কিংবদন্তি জিনেদিন জিদান এবং রোনালদো নাজারিও তাদের গোটা ক্যারিয়ার জুড়ে মোট গোল করেছেন ১৪টি। এই দুই কিংবদন্তিকে টপকে যেতে হালান্ডের দরকার পড়েছে মাত্র ১২টি ম্যাচ। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগে মাত্র ১২ ম্যাচ খেলেই নামের পাশে যোগ করেছেন ১৬টি গোল।

হালান্ড চ্যাম্পিয়নস লিগে ২০১৯/২০২০ মৌসুমে গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলেন সালজবুর্গের হয়ে। এই সময়ে হালান্ড ৮টি গোল করার পাশপাশি করেন একটি অ্যাসিস্টও। এরপর মৌসুমের মাঝপথে সালজবুর্গ ছেড়ে নাম লেখান বুরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে দুটি ম্যাচে খেলে করেন দুটি গোল। অর্থাৎ ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগের মৌসুমে মাত্র ৮টি ম্যাচেই করেন ১০টি গোল।

এরপর বুরুশিয়ার জার্সি গায়ে চড়িয়ে ২০২০/২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ৪টি ম্যাচ, যেখানে হালান্ডের নামের পাশে আছে ৬টি গোল। দুই মৌসুমে ১২টি ম্যাচ খেলে তিনি করেছেন মোট ১৬টি গোল। আর নিজেদের গোটা ক্যারিয়ারে জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর করা ১৪ গোলকে টপকে গেছেন তরুণ এই নরওয়েজিয়ান।

অবশ্য কেবল জিদান কিংবা রোনালদোকেই টপকে যাননি এই তরুণ, সেই সঙ্গে ডেভিড ভিয়া (১৪), মিরস্লাভ ক্লোসা (১৪) মাইকেল ওয়েন (১৩), ড্যানিশ বার্ক্যাম্পকেও (৭) পেছনে ফেলেছেন। এছাড়া বর্তমানে খেলা স্ট্রাইকারদের মধ্যে অলিভার জিরুড (১৩) এর মতো স্ট্রাইকারদেরও পেছনে ফেলে দিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৯০০ মিনিট খেলে ১৬টি গোল করেছেন তিনি, আর টুর্নামেন্টে প্রতি ৫৬ মিনিটেই একটি করে গোল করেছেন তিনি।

হালান্ডের দুর্দান্ত দুই গোল এবং জডান সানচোর গোলে ৩-০ ব্যবধানে ক্লাব ব্রাগাকে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা