খেলা

 দ্বিতীয় ম্যাচে বরিশালকে ১৫২ রানে টার্গেট দিলো খুলনা

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৫২ রানে থামালো জেমকন খুলনা। পারভেজ হোসেনের ইমনের ফিফটির পর খুলনার পেসার শহীদুল ইসলামের বলে চাপে পড়ে বরিশাল। ৯ উইকেট হারিয়ে তারা খুলনাকে ১৫৩ রানের লক্ষ্য দিতে পেরেছে।

মিরপুরে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম বলে উইকেট পায় খুলনা। শফিউল ইসলামের বলে টাইমিং ঠিকঠাক না হওয়ায় ফিরতি ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ।

পাওয়ার প্লের শেষ বলে বরিশালের আরেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের পতন ঘটে। তিনটি চারে মাত্র ১৫ রান করে শহীদুল ইসলামের বলে ইমরুল কায়েসের ক্যাচ হন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান বরিশালের তৃতীয় উইকেট নেন। জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ হোসেন (২)।

৪৯ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন পারভেজ হোসেন ইমন। দুই নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটসম্যান ৪২ বলে ইনিংস সেরা ৫১ রান করে আউট হলে আর উঠে দাঁড়াতে পারেনি বরিশাল।

পরে কেবল হৃদয় (২৭), ইরফান শুক্কুর (১১), মাহিদুল ইসলাম অঙ্কন (২১) ও তাসকিন আহমেদ (১২*) দুই অঙ্কের ঘরে পৌঁছান। ১৯তম ওভারে প্রথম দুই বলে আমিনুল ইসলাম ও হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন শহীদুল। তা না হলেও চতুর্থ বলে সুমন খানকে ফেরান ডানহাতি মিডিয়াম পেসার।

শেষ ওভারে দ্বিতীয় ও পঞ্চম বলে চার ও ছয় মেরে দলীয় স্কোর দেড়শ পার করেন তাসকিন। ১২ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ ওভারে ১৭ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন শহীদুল। দুটি করে পান হাসান ও শফিউল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা