খেলা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

২৪ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক : পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর। সব মিলিয়ে প্রতিযোগিতায় ম্যাচ হবে ২৪টি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।

করোনা প্রার্দুভাবে গত মার্চে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় ঘরোয়া ক্রিকেট। আট মাস পর ফিরছে ঘরোয়া ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেটারদের মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখন দেশের শীর্ষ ক্রিকেটাররাও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

পাঁচ দলের টি-টোয়েন্টির জন্য চাওয়া হয়েছিল স্পন্সর। বিসিবির ডাকে সাড়া দিয়েছে পাঁচটি গ্রুপ। পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

লিগ পর্বে প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায়। ছুটির দিনে প্রথম ম্যাচ দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল ও সাকিবের জেমকন খুলনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা