খেলা

মেয়েদের ‌আইপিএল শুরু আজ

স্পোর্টস ডেস্ক : কাগজে কলমে নাম ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। তবে বেশি পরিচিত ‘মেয়েদের আইপিএল’ নামেই। দুবাইয়ে জমজমাট সে আসর শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে।

এবার মেয়েদের আইপিএলে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার-অলরাউন্ডার সালমা খাতুন আর পেসার জাহানারা আলম।

আজ প্রথম দিনই মাঠে নামছে জাহানারার দল ভেলোসিটি। গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা।

আগামীকাল (বৃহস্পতিবার) হবে সবচেয়ে কাঙ্খিত লড়াইটি। জাহানারা মুখোমুখি হবেন তারই স্বদেশি সালমার। সালমার দলের নাম ট্রেইলব্লেজার্স।

ভেলোসিটির হয়ে গত বছর ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন জাহানারা। তবে সালমার জন্য ‘মেয়েদের আইপিএল’ এবারই প্রথম।

জাহানারার দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় জাতীয় ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ। সালমার দল ট্রেইলব্লেজারের নেতৃত্বে এবার স্মৃতি মান্ধানা। আরেক দল সুপারনোভার অধিনায়কত্বে হারমানপিত কাউর।

তিনটি দল পাঁচদিনের মধ্যে মোট চারটি ম্যাচ খেলবে। একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেরা দুই দল ফাইনালে লড়বে। টুর্নামেন্টের ফাইনাল ৯ নভেম্বর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা