খেলা

ব্যাঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদের বড় লাফ

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচটি সানরাইজার্স হায়দরাবাদের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল ডেভিড ওয়ার্নারের দল। একটি জয়ই তাদের তুলে নিয়ে আসলো চার নম্বরে। দুই নম্বরে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে অল্প রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেট আর ৩৫ বল হাতে রেখে জিতেছে হায়দরাবাদ।

লক্ষ্য ছিল মাত্র ১২১ রানের। শুরুতেই ডেভিড ওয়ার্নারকে (৮) হারানোর পর ঋদ্ধিমান সাহা আর মনিশ পান্ডে দলকে ভরসা দিয়েছেন। ৩২ বলে ৩৯ রান করে আউট হন ঋদ্ধিমান। ১৯ বলে ২৬ করেন মনিশ।

এরপর কেন উইলিয়ামসন (৮) আর অভিষেক শর্মা (৮) সুবিধা করতে না পারলেও তেমন বিপদে পড়তে হয়নি হায়দরাবাদকে। ১০ বলে ১ আর ৩ ছক্কায় হার না মানা ২৬ রানে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জেসন হোল্ডার।

এর আগে পুরো ২০ ওভার ব্যাটিং করেও সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের তোপে ৭ উইকেটে ১২০ রানেই আটকে যায় বিরাট কোহলির দল।

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ব্যাঙ্গালুরু। ২৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দেবদূত পাডিক্কেল (৫) আর বিরাট কোহলি (৭)। দুটি উইকেটই নেন সন্দ্বীপ শর্মা।

এরপর কিছুটা ভরসা দিয়েছিলেন জস ফিলিপ আর এবি ডি ভিলিয়ার্স। তবে তাদের কারও ব্যাটিংই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ২৪ বলে ২৪ করেন ডি ভিলিয়ার্স, ৩১ বলে ৩২ ফিলিপ।

চালিয়ে খেলতে চেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু ১৮ বলে ২১ রানের বেশি যেতে পারেননি তিনিও। ফলে ১০৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ব্যাঙ্গালুরু। ততক্ষণে ইনিংসের ১৭ ওভার পেরিয়ে গেছে।

শেষ পর্যন্ত আর তাই পুঁজিটা বড় হয়নি কোহলির দলের। থেমেছে ১২০ রানেই। ২৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন গুরকিরাত সিং।

হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার সন্দ্বীপ শর্মা আর জেসন হোল্ডার। একটি করে উইকেট টি নটরাজ, শাহবাজ নাদিম আর রশিদ খানের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠা...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদ...

সম্পর্কটা ভালোবাসা নাকি শুধু অভ্যাসের, যেভাবে বুঝবেন

সম্পর্কের শুরুতে সঙ্গীর ছোট্ট একটি বার্তা, প্রশংসা কিংবা খোঁজ নেওয়াও আনন্দ দে...

আসছে মৌ খানের নতুন ওয়েব ফিল্ম 

চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা