খেলা

ক্রিস গেইলের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ঝড় তুলেছেন কিংস এলেভেন পাঞ্জাবের ক্যারিবীয় ব্যাটিং ক্রিস গেইল। শুক্রবার খেলায় দ্বিতীয় ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি আউট হয়েছে শেষ ওভারের চতুর্থ বলে। মাঝের ১৮.৪ ওভারে গেইল একাই খেলেছেন ৬৩ বল, রান করেছেন ৯৯।

জোফরা আর্চারের করা শেষ ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৯৯ রানে পৌঁছে যান গেইল, যা ছিল ইনিংসে তার অষ্টম ছক্কা। ঠিক এরপরের বলেই দারুণ এক ইয়র্কারে গেইলকে বোল্ড করে দিয়েছেন আর্চার। ফলে এক রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন গেইল। সেই হতাশাও আবার তাৎক্ষণিকভাবেই ঝেড়ে দেন তিনি।

তবে ম্যাচটিতে সেঞ্চুরি করতে না পারলেও, ক্যারিয়ারে ছক্কার হাজার পূরণ করেছেন গেইল। আর্চারের ওভারে অষ্টম ছক্কা হাঁকানোর আগে কার্তিক ত্যাগির বলে লেগ সাইডের লম্বা বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার মালিক হয়েছেন গেইল।

অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড। তার চেয়ে ৩১১টি বেশি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ছক্কার এই হাজার পূরণ করার পথে অনেক অনেক রেকর্ড গড়েছেন দ্য ইউনিভার্স বস।

তেমনই কিছু পরিসংখ্যান দিয়ে সাজানো এই প্রতিবেদন

১০০১ - কুড়ি ওভারের ক্রিকেটে গেইলের ছক্কার সংখ্যা এখন ১০০১টি। ২০০৬ সালে জ্যামাইকার হয়ে খেলতে নেমে বারমুডার বিপক্ষে প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ১৪ বছরের মাথায় তার ব্যাট থেকে এলো হাজারতম ছক্কা। এই ফরম্যাটে সর্বোচ্চ ১০৪১টি চার মেরেছেন গেইল।

৩৪৯ - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ ছক্কার মালিক গেইল। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত হাঁকিয়েছেন ৩৪৯টি। কোনো নির্দিষ্ট টি-টোয়েন্টি লিগে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (১৬২), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (১৩২) ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও (৬০) সর্বোচ্চ ছক্কার মালিক তিনি।

২৬৩ - আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে গেইল হাঁকিয়েছেন ২৬৩টি ছক্কা। কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলে এটিই গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এরপরে রয়েছে জ্যামাইকা তালাওয়াজ (১২৪) ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল (১০৫)।

৬১ - কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১টি ছক্কা মেরেছেন গেইল। কোনো দলের বিপক্ষে এটিই তার সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১৮ সালে পাঞ্জাবে যোগ দেয়ার পর এই দলের হয়ে এখনও পর্যন্ত ৮৪ বার উড়িয়ে বল সীমানাছাড়া করেছেন তিনি।

১৩৫ - এক বছরে গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ১৩৫টি, ২০১৫ সালে এই কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২১টি ছক্কা মেরেছেন ২০১২ সালে। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত (২০১৪ ব্যতীত) ছয়টি ভিন্ন বছরে একশর বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন গেইল।

১৮ - কোনো টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গেইলের দখলে। ২০১৮ সালের বিপিএল ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮ ছক্কা হাঁকান গেইল। এছাড়া ২০১৩ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৫* রানের ইনিংস খেলার পথে ছক্কা মেরেছিলেন ১৭টি। বিশ্বের আর কোনো ব্যাটসম্যান এক ম্যাচে ১৬ ছক্কার বেশি মারতে পারেননি।

১৭ - ডোয়াইন ব্রাভোর বিপক্ষে ১৭টি ছক্কা মেরেছেন গেইল। কোনো বোলারের বিপক্ষে এটিই তার সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এছাড়া ইমরান তাহিরকে ১২ এবং পিয়ুশ চাওলা, রশিদ খান ও শহিদ আফ্রিদিদের ১১টি করে ছক্কা মেরেছেন তিনি।

১৮ - কোনো ম্যাচে ১০ বা তার চেয়ে বেশি ছক্কার রেকর্ডেও সবার ওপরে গেইল। এখনও পর্যন্ত ১৮টি ম্যাচে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার এটি করে দেখিয়েছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল ও শ্রেয়াস আইয়ার।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা