খেলা

বাফুফের সহ-সভাপতি পদে তাবিথ-মহির পুনঃভোট 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি কে হচ্ছেন তা নির্ণয়ের জন্য ভোট হবে আজ (শনিবার ৩১ অক্টোবর)। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১১টায় শুরু হবে নির্বাচন।

চলতি মাসের শুরুতে গত ৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে চার সহ-সভাপতি পদের মধ্যে চতুর্থটিতে টাই হয়েছিল তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে। সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন সর্বশেষ কমিটির দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল।

সহ-সভাপতির চার পদের জন্য লড়িয়েছিলেন ৭ জন। কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক।

শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ও স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালের ভাগ্য ঝুলে থাকে সমান ভোট পেয়ে টাই করায়।

বাফুফের নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং তিনজন সহ-সভাপতি পদে জিতেছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জিতেছেন কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা