খেলা

জাতীয় দলের ক্যাম্প যোগ দিচ্ছেন জেমি-জামাল

ক্রীড়া ডেস্ক : নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প। টাইগারদের প্রধান কোচ জেমি ডে, তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার আগমনে পূর্ণতা পাচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

ঠিক এক সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক। এর পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়াও বৃহস্পতিবার সকালে ডেনমার্ক থেকে ঢাকা এসেছেন। চারদিন কোয়ারেন্টাইনে থেকে তারা অনুশীলনে যোগ দেবেন।

আরেক প্রবাসী ফুটবলার ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী আগেই এসেছিলেন। কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলন মাঠে গেলেও পুরোদ্যমে প্র্যাকটিস করেননি।

কোচ, তার সহকারীরা এবং জাতীয় দলের অধিনায়ক দেশে আসার মধ্য দিয়ে পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ নভেম্বর নেপাল ফুটবল দল ঢাকায় আসবে। অতিথি দলটিও চারদিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন শুরু করবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা