খেলা

কাল হচ্ছে না বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক : পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্ট'স কাপের ফাইনাল। শুক্রবারের পরিবর্তে তা হবে রোববার। আবহাওয়ার পূর্বাভাসে টানা বৃষ্টির শংকা থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল বাতেন বলেন, 'আগামী দুই দিনের আবহাওয়ার কথা মাথায় রেখেই পিছিয়ে দেয়া হয়েছে ফাইনাল। শুক্রবারের পরিবর্তে এখন তা অনুষ্ঠিত হবে রোববার। বেলা দেড়টা বাজে শুরু হবে ম্যাচটি।'

ফাইনালে নাজমুল একাদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলেছে ৪ টি করে ম্যাচ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নাজমুল একাদশ। ২ জয় নিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ একাদশ। কেবল ১ ম্যাচে জেতা তামিম একাদশ ছিটকে গেছে।

মাহমুদউল্লাহ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

নাজমুল একাদশ:

সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা