খেলা

ফের ইনজুরির কবলে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের মধ্যে কঠিন সময় পার করছেন মাশরাফি বিন মুর্তজা। বেশ কিছুদিন আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তিনি সেরে ওঠার পর তার স্ত্রী, ভাই এবং বাবা-মা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন।

এবার জানা গেছে মাশরাফির দুই সন্তান হুমায়রা মুর্তজা এবং সাহেল মুর্তজাও করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মাশরাফি পড়েছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। যদিও সাবেক এই টাইগার অধিনায়কের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফির চোটের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী 'জানিয়েছেন, আসন্ন কর্পোরেট টি-টোয়েন্টি লিগে মাশরাফি খেলবেন কিনা এই বিষয়ে কিছু জানাননি তিনি।

দেবাশিষ বলেন, 'মাশরাফির হ্যামস্ট্রিংয়ে চোট আছে, সে আমাকে ফোন করেছিল। আমি দেখতে বলেছি ৩-৪দিন... এরপর স্ক্যান করানো হবে। স্ক্যান শেষেই বোঝা যাবে কতটুকু গুরুতর। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে কি খেলবে না এই ব্যাপারে কিছু বলেনাই। স্ক্যানটাই আসল'

করোনার বিরতির পর বেশিরভাগ ক্রিকেটার প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছেন। তবে মাশরাফি এখনও অনুশীলনেই ফিরতে পারেননি। পরিবারের উপর দিয়ে এতো ঝড় যাচ্ছে, যাতে করে ক্রিকেটে মন ফেরাতে পারছেন না তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা