খেলা

করোনা পজিটিভ নয় রোনালদোর, টেস্টে জালিয়াতি!

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হওয়ার কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে করোনা টেস্টে পজিটিভ হওয়ায় শঙ্কার মুখে পড়েছে সেটি। যদিও সিআরসেভেনের বোনের দাবি, করোনা পজিটিভ হননি পর্তুগিজ মহাতারকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জানা যায়, ৫ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। নিজ দেশ পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগে খেলছিলেন এই তারকা। তবে করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে দল থেকে তাকে বাদ দেয়া হয় এবং আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়।

এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়, করোনায় আক্রান্ত হওয়ায় দলের অনুশীলন থেকে রোনালদোকে বাদ দেয়া হয়েছে। সুতরাং সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলবেন না তিনি। শরীরে ভাইরাসের উপস্থিতি থাকলেও, কোনো লক্ষণ নেই। বরং তিনি পুরোপুরি সুস্থ আছেন।

এমন খবরের পরপরই নিজের হতাশা জানিয়ে ইন্সটাগ্রামে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো লিখেন, যদি কেবল ক্রিস্টিয়ানো রোনালদোকে পুরো পৃথিবীকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হয় তাহলে ঈশ্বরকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, এই মহামারীর সময়ে হাজারো মানুষ আমার মতোই মনে করে, করোনা টেস্ট এবং পরবর্তী যেসব পদক্ষেপ এগুলো সবই ধোঁকাবাজি। আজকে যা দেখলাম, এরপর মনে হচ্ছে দাঁড়িয়ে হাততালি দেই। সবাইকে বলি, পুরো বিশ্বকে অনেক ধোঁকা দেয়া হয়েছে, আর না। প্লিজ আপনারা এবার চোখ খুলুন।

রোনালদোর করোনায় আক্রান্ত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোসও। তিনি গণমাধ্যমকে বলেন, সে পরিস্থিতি ভালোভাবেই সামলাচ্ছে। আমাদেরকে সে বলেছে, সে পরিপূর্ণ সুস্থ। সে খেলতে চায়। যদিও বেলকনি থেকে কথা বলেছে সে। আমার মনে হয়, করোনা টেস্টের যে ধকল চলছে তার শিকার সে। তার শরীরে কোনো উপসর্গ নেই। সে নিজেও জানে না, তার আসলে কি হয়েছে!

কোচ এবং রোনালদোর বোনের কথায় ধরাণা তৈরি হয়েছে, করোনা টেস্টটা আসলে একটা ধোঁকাবাজিই! আসলে কি হয়েছে, কে জানে! তবে আপাতত এই রিপোর্টে বিশ্বাস করেই রোনালদোকে থাকতে হবে মাঠের বাইরে। এর ফলে আগামী ১৭ অক্টোবর সিরিআ'য় ক্রোতোনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রন।

এর তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের জুভেন্টাসের উদ্বোধনী ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষেও খেলতে পারবেন না। কেবল তাই নয়, ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ সেই ম্যাচে খেলতে হলে ম্যাচের অন্তত ১ সপ্তাহ আগে তাকে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা